IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজনীতি >> প্রার্থীতা প্রত্যাহার না করার ঘোষণা মুক্তারের, বিপাকে সাইদ

প্রার্থীতা প্রত্যাহার না করার ঘোষণা মুক্তারের, বিপাকে সাইদ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আসন্ন আড়ানী পৌর নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন যাচাই-বাছাই এর পর প্রার্থীতা প্রত্যাহার না করার ঘোষনা দিয়েছেন সরকার দলীয় বিদ্রোহী প্রার্থী ও চলমান মেয়র মুক্তার আলী। ফলে অনেকটাই বিপাকে রয়েছেন দলীয় প্রার্থী শহিদুজ্জামান সাইদ।

আসন্ন আড়ানী পৌর নির্বাচনকে সামনে রেখে গত ২০-ডিসেম্বর ছিলো মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। ঐদিন বিএনপি থেকে একক প্রার্থী তোজাম্মেল হক মনোনয়ন জমা দিলেও সরকারি দলের প্রার্থী শহিদুজ্জামান সাইদ এর বিপক্ষে আরো দুই প্রার্থী মনোনয়ন জমাদেন। এরা হলেন-বর্তমান মেয়র মুক্তার আলী ও তরুন ছাত্রলীগ নেতা রিবন আহাম্মেদ বাপ্পী।

এই দু’জনের মধ্যে ২২ ডিসেম্বর সমর্থন সূচক ভোটার যাচাই-বাছাইএ ত্রæটি থাকায় রিবন আহাম্মেদ বাপ্পীর মনোনয়ন বাতিল করা হয়। তবে অপর বিদ্রোহী প্রার্থী মুক্তার আলী সহ সকল কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন বহাল থাকে।

মুক্তার আলী বুধবার স্থানীয় সাংবাদিকদের বলেন,আমি চলমান মেয়র। আমার উন্নয়ন দৃশ্যমান। যদি এমন হতো, আমি কোন উন্নয়ন করিনি! তাহলে দল আমাকে মনোনয়ন না দিলেও আমার কোন দু:খ থাকতো না। কিন্তু এখানে সেটা হয়নি, তৃণমুলের মতামত উপেক্ষা করে রাজনৈতিক লভিং-গ্রæপিং এর জায়গা থেকে পৌর আ’লীগের সভাপতিকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। আমি আমার অসমাপ্ত উন্নয়ন কাজ গুলো বাস্তবায়নের লক্ষে ভোট করবো এটায় চূড়ান্ত সিদ্ধান্ত।

এদিকে, এখন পর্যন্ত বিপাকে রয়েছেন আ’লীগের দলীয় প্রার্থী শহিদুজ্জামান সাইদ। কারণ একই দল থেকে দুই প্রার্থী প্রচারনার মাঠে নামলে তারা দলের তৃণমুল নেতা-কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছেন। এ কারণে এখন পর্যন্ত উপজেলা পর্যায়ের নেতারা প্রচারনায় নামেন নি বলেও উল্লেখ করেন তৃণমুলের কর্মীরা। তবে সাইদ দাবি করেছেন, একটি বড় রাজনৈতিক দলের মধ্যে মতবিভেদ থাকতেই পারে। সামনে সময় আছে, মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পর্যন্ত হলেও নিজেদের কোন্দল নিরসন করা হবে।

অপরদিকে, সরকারি দলের দুই প্রার্থী অদ্যবধি গনসংযোগ করায় ফুর-ফুরে মেজাজে রয়েছেন বিএনপির দলীয় প্রার্থী তোজাম্মেল হক। তিনি গনমাধ্যম কর্মীদের জানান, সরকারি দল সমর্থীত দুই প্রার্থী শেষ পর্যন্ত মাঠে থাকলে তার বিজয় সু-নিশ্চিত।

উপজেলা সহকারি রিটারিং অফিসার মুজিবুল আলম জানান, আগামী ১৬ জানয়ারী ২০২১ আড়ানী পৌর নির্বাচন।এখানে প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31