IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> বিএনপির মনোনয়ন বঞ্ছিত প্রার্থীর শেষ ভরসা নৌকা

বিএনপির মনোনয়ন বঞ্ছিত প্রার্থীর শেষ ভরসা নৌকা

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনকে সামনে রেখে প্রার্থী যাচাই-বাছাই এর পর সরব হয়ে উঠেছে প্রচার-প্রচারনা। এখানে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়েছেন আরেক জন আওয়ামী লীগ প্রার্থী। অপর দিকে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচন থেকে সরে এসে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে ভোট করতে মাঠে নেমেছেন বিএনপির আরেক প্রার্থী ও সাবেক মেয়র নজরুল ইসলাম ।

এ পৌর সভায় এবার আওয়ামী লীগ থেকে দলীয় প্রার্থী হয়েছেন আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শহীদ। অপর দিকে উন্নয়ন কাজের ফিরিস্থি তুলে ধরে গণসংযোগ করছেন একই দলের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তার আলী। এদিক থেকে নির্বাচনী আচারণ মেনে ধীর গতিতে প্রচারনা চালাচ্ছেন বিএনপির একক প্রার্থী তোজাম্মেল হক। তাঁর অভিযোগ, বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পেয়ে সাবেক মেয়র নজরুল ইসলাম এবার নৌকার পক্ষে ভোট করছেন।

সরেজমিন আড়ানী পৌর এলকা ঘুরে লক্ষ করা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ সমর্থীত দু’জন এবং বিএনপি থেকে একজন প্রার্থী এলাকায় প্রচার-প্রচারনা চালাচ্ছেন। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় শহীদুজ্জামান শহীদ এবং একই দলের বিদ্রোহী প্রার্থী ও বর্তমার মেয়র মুক্তার আলী অসংখ্যা মোটর সাইকেলসহ শতাধিক নেতা-কর্মী নিয়ে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বাজার এবং পাড়া-মহল্লায় সোডাউন দিয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন।

এদিক, থেকে বিএনপির দলীয় প্রার্থী তোজাম্মেল হক কিছু সংখ্যক লোকজন নিয়ে ধির-গতিতে হাটছেন পৌর এলকার পাড়া-মহল্লায়। তিনি শুক্রবার এ প্রতিবেদককে জানান, তাঁদের দল থেকে মনোনয়ন বঞ্চিত অপর প্রার্থী ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে প্রচারনায় নেমেছেন। যার সত্যতা স্বীকার করেছেন নাম প্রকাশে অনিচ্ছক আওয়ামী লীগের একাধিন নেতা-কর্মীসহ বিএনপির লোকজন। তবে এ কথা সত্য নয় বলে দাবি করেছেন নজরুল ইসলাম।

তোজাম্মেল হক বলেন, বিরোধী দল থেকে ভোট করা খুব একটা সহজ নয়, আমাদের সামান্য ভুল অনেক বড় আকার ধারন করে। এ নিয়ে মামলা মোর্কারদমা হয়। গত দু’দিন পুর্বে পৌর এলাকার রুস্তমপুর এলাকায় ভোট করতে গেলে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর কর্মীরা আমাদের অপমান সূচক কথা বলে এলাকা ছাড়তে বাধ্য করে। তথাপি আমি কোন অভিযোগ করিনি। আমার বিশ্বাস এবার আমি বিজয়ী হবো।

অপরদিকে শহীদুজ্জামান শাহীদ ভোটারদের উদ্দেশ্যে বলছেন, স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সহযোগিতায় প্রধানমন্ত্রী আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তাই আমি নৌকার মাঝি হয়েছি। এলাকার উন্নয়ন পেতে হলে আগামী ১৬ জানুয়ারি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।

এছাড়াও জীবন বাজি রেখে ভোট যুদ্ধে নেমেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তার আলী। তিনি প্রতিদিন শত-শত নেতা-কর্মী নিয়ে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। তাঁর উক্তি শরীলে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করবো না। তিনি স্থানীয় গনমাধ্যম কর্মীদের বলেন, আমার উন্নয়ন দৃশ্যমান। আমি চলমান মেয়র। যদি এমন হতো, আমি কোন উন্নয়ন করিনি! তাহলে দল আমাকে মনোনয়ন না দিলেও আমার কোন দুঃখ থাকতো না। কিন্তু এখানে সেটা হয়নি, তৃণমূলের মতামত উপেক্ষা করে পৌর আওয়ামী লীগের সভাপতিকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। আমি আমার অসমাপ্ত উন্নয়ন কাজ গুলো বাস্তবায়নের লক্ষে আরেকবার ভোট করতে চাই। এ জন্য মাঠে আছি এবং থাকবো।

তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল দাবি করেছেন, একটি বড় রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ থাকতে পারে। এটা সময়ের ব্যাপার। সামনে প্রার্থীতা প্রত্যাহারের সময় আছে। আমরা শেষ পর্যন্ত একক প্রার্থী দেয়ার চেষ্টা করবো।

এদিক থেকে অতিসত্বর বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা ও সাবেক মেয়র নজরুল ইসলামকে দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন আড়ানী পৌর বিএনপির নেতৃবৃন্দ-সহ তৃনমুল বিএনপির নেতা-কর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31