IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা
Home >> রাজনীতি >> ভবানীগঞ্জে নৌকার পক্ষে যুবলীগের প্রচার মিছিল

ভবানীগঞ্জে নৌকার পক্ষে যুবলীগের প্রচার মিছিল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডলকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে ভবানীগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ভবানীগঞ্জ পৌরসভায় দ্বিতীয় বারের মতো নির্বাচিত করতে যুবলীগের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

মঙ্গলবার বিকেলে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল মালেক মন্ডল মেয়রকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সামনে থেকে একটি প্রচার মিছিল বের করে যুবলীগ। মিছিলটি ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটের সামনে এসে শেষ হয়। সেখানে উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুনের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেয়র আব্দুল মালেক মন্ডল।

উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ।

মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অহিদুল ইসলাম, গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, জেলা যুবলীগের সহ-সম্পাদক আবুল কাসেম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্লব, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জোবায়ের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রানা, ভবানীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আইনুল হক, গনিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন, বাসুপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলতাফ হোসেন, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ রেজা আলম ইমন, গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আতাউর রহমান শ্যামল, যুবলীগ নেতা শাহীন রেজা, গুলজার হোসেন, নাহিদ হাসানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা যুবলীগের নেতৃবৃন্দ।

আব্দুল মালেক মন্ডলের সময়ে পৌরসভার যে উন্নয়ন সংগঠিত হয়েছে সে সব কথা তুলে ধরেন। আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে পৌরসভার অবশিষ্ট কাজ শেষ করতে আবারও ভোটারদের আহŸান জানান বক্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31