IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> নৌকা প্রতীকের সমর্থনে ভবানীগঞ্জ বণিক সমিতির সভা

নৌকা প্রতীকের সমর্থনে ভবানীগঞ্জ বণিক সমিতির সভা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডলকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে ভবানীগঞ্জ বণিক সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ভবানীগঞ্জ পৌরসভায় দ্বিতীয় বারের মতো নির্বাচিত করতে বণিক সমিতির পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউ মার্কেট চত্বরে ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেয়র আব্দুল মালেক মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনের আহŸায়ক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ৫ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বণিক সমিতির সাধারণ সম্পাদক মাজেদুর রহমান, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য আব্দুল হান্নান, সানাউল হক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, আল-মামুন, সহ-দফতর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, সদস্য হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মজিদসহ ভবানীগঞ্জ বণিক সমিতির সকল সদস্য, আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের কোন বিকল্প নেই। তাই আসন্ন ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য পৌরনির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল মালেক মন্ডলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সেই সাথে মেয়র আব্দুল মালেকের সময়ে পৌরসভার যে উন্নয়ন সংগঠিত হয়েছে সে সব কথা তুলে ধরেন। আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে পৌরসভার অবশিষ্ট কাজ শেষ করতে আবারও ভোটারদের আহ্বান জানান জাহাঙ্গীর আলম হেলাল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news