IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে

রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রাম প্যারেড মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না, বরং নির্বাচনকেন্দ্রিক সমঝোতায় যাবে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্যারেড মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক কোনো জোট করবো না, নির্বাচনকেন্দ্রিক সমঝোতা হবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘সবাইকে নিয়ে এই ফিল্ড আমাদের তৈরি করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। না হলে দেশে সংকট দেখা দেবে।’

জামায়াত আমির আরও বলেন, ‘কাউকে খোঁচা দেওয়া বা কারও খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই। পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত আছে। এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। এমনকি আমরা ক্ষমতায় গেলে সেই দাবি বাস্তবায়ন করবো।’

শফিকুর রহমান জানান, তারা এখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না। এই সীমিত সময়ের মধ্যে এ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তারা অবাস্তব কোনো দাবি পেশ করবেন না।

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চট্টগ্রামে জামায়াতের বিজয়ের কোনো বার্তা দেব না। আমি সবসময় জনগণের বিজয়ের বার্তা দিতে চাই।’

নির্বাচনের দিন গণভোট আয়োজনকে জামায়াত ভালোভাবে দেখছে না জানিয়ে দলের আমির বলেন, ‘নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, নগর সেক্রেটারি মুহাম্মদ নুরুলসহ জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপস্থিত ছিলেন।

শফিকুর রহমান বিকেল পৌনে ৩টার দিকে হেলিকপ্টারযোগে চকবাজারের প্যারেড মাঠে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে তিনি আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকসহ অনেকে অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news