ধূমকেতু প্রতিবেদক, তানোর : শনিবার দুপুরে মুন্ডমালা উচ্চ বিদ্যালয় হল রুমে মুন্ডমালা পৌর মহিলা আ’ লীগের উদ্যোগে নির্বাচনী কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।
মুন্ডমালা পৌর নির্বাচনকে ঘিরে মহিলা লীগের কর্মি সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগ সভানেত্রী সোনিয়া সরদার। মুন্ডমালা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নৌকার মেয়র প্রার্থী আমির হোসেন আমিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।
মুন্ডমালা পৌর মহিলা লীগ সভানেত্রী পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মি সভায় বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, মুন্ডমালা পৌর যুবলীগ সাবেক সভাপতি আহম্মেদ হোসেন সিজার প্রমুখ।
সভা পরিচারনা করেন, মুণ্ডুমালা পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক মালা। এসময় স্থানীয় মহিলালীগ নেত্রীবুন্দসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মি সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি লুৎফর হায়দার রশিদ মযনা বলেন, মুন্ডমালা পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে মহিলালীগ নেত্রীবৃন্দসহ সকলকে অগ্রনী ভুমিকা পালন করার আহবান জানান তিনি।


