ধূমকেতু প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রেপ্তারী পরোয়া জারির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠানের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। বুধবার বিকাল ৪ টার দিকে নগরীর মালোপাড়াস্থ নগর বিএনপির দলীয় কাযালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাফিক, মহানগর বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক নাজমুল হক, সহ-গ্রাম বিষয়ক সম্পাদক শুকুর আলী, ২৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বজলুল হক মন্টু, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন ও । অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, শ্রমিক দলের সভাপতি ইশারুদ্দিন এশা, সিনিয়র সহ-সভাপতি সদর উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর তারেক, মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট রওশন আরা পপি, অধ্যক্ষ সখিনা খাতুন, সামসুন নাহার, জরিনা, নুরজাহান, নাসিরা, গুলশান আরা মমতা, রোজি ও জান্নাতুন ফেরদৌস, মহানগর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সভাপতি আসাদুজ্জামান জনি, রাবি ছাত্রদলের সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ রাহীসহ মহানগর বিএনপি’র সাংগঠনিক ৩৫ টি ওয়ার্ড ও জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।


