ধূমকেতু প্রতিবেদক, বাগমার : রাত পোহালেই অনুষ্ঠিত হবে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। বড় দুই দল বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী বিএনপি’র একক প্রার্থী ছাড়াও স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করছেন আরো দুইজন প্রার্থী।
এরই মধ্যে শেষ হয়েছে সকল প্রকার প্রচার-প্রচারণা। কেবল বাঁকি আর কয়েক ঘন্টা। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দলীয় একক মনোনয়ন পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল (নৌকা), জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী আব্দুর রাজ্জাক প্রাং (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন, মামুনুর রশীদ মামুন (জগ) ও আরেক স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন (নারিকেল গাছ) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই নির্বাচনী এলাকার পরিবেশ সুষ্ঠু থাকবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তাফা।
আসন্ন পৌরসভা নির্বাচনে আবারও নৌকার বিজয় আসা করছে ভোটাররা। আওয়ামী লীগ সরকারের সময়ে জরাজীর্ণ তৃতীয় শ্রেণীর পৌরসভা থেকে প্রথমে দ্বিতীয় এবং সর্বশেষ প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়েছে। বর্তমান সরকারের আমলে পৌরসভার মডেল মসজিদ, গোরস্থান, পৌরভবন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা-ঘাট, বাজার লাইর্টি, ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে দ্রæত সময়ের মধ্যে পয়ঃনিষ্কাশন, ময়লা আবর্জনা অপসারণসহ সকল প্রকার ভাতার সুষ্ঠু বন্টন করা হয়েছে। সব মিলিয়ে পৌরসভার সাধারণ ভোটাররা নৌকার বিজয়কে এগিয়ে রাখছেন।
এ বছর ভবানীগঞ্জ পৌরসভায় ১৪ হাজার ৪০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া এই পৌরসভায় সংরক্ষিত ৩টি আসনে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলরের ৯টি পদে ৩০ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে।


