IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> মুন্ডমালা পৌর নির্বাচনী মাঠে নেই রাব্বানী-মামুন

মুন্ডমালা পৌর নির্বাচনী মাঠে নেই রাব্বানী-মামুন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : মুন্ডমালা পৌর সভা নির্বাচনে মাঠে নেই তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী ও তানোর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীসহ জাতীয় ও আন্তর্জাতিক কোন কর্মসূচীতেও দেখা মিলে না এই দুই নেতার।

তবে, এই দুই আওয়ামী লীগ নেতা দলীয় শীর্ষ পদপদবি ব্যবহার করে ঢাকাসহ রাজশাহীতে অবস্থান করে দলীয় সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি একজন ব্যস্থ্য নতুন নতুন গাড়ী ও বাড়ি বদলাতে আর একজন ব্যাস্থ্য নিজের পোষাক বদলাতে।

ফলে, তানোর উপজেলা জেলায় কোন দলীয় সভা সমাবেশসহ রাজনৈতিক কর্মকান্ড থেকে তারা দুরে থাকলেও থেমে নেই এই দুই নেতার এমপি বিরোধী কর্মকান্ড।

এই দুই নেতা মাঝে মাঝে এলাকায় বসন্তের ককিলের মত এসে এমপি ফারুক চৌধুরীর সমালোচনা করে আবার চলে যান কেউ ঢাকা কেউ রাজশাহীতে।

ফলে, তানোর উপজেলা জেলার রাজনৈতিক মাঠে যেমন নেই তাদের কোন কর্মকান্ড তেমনি ভাবে পৌর নির্বাচনী মাঠে নৌকার পক্ষে নেই তাদের কোন ভূমিকা।

এবিষয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শরিফ খান বলেন, আ’ লীগের নেত্রীতে এদেশ স্বাধীনতা হয়েছে তাই এই দল ও দলের পদপদবিধারী নেতাদের দায়বদ্ধতাও অনেক বেশী।

কিন্তু যারা আওয়ামী লীগের পদপদবি ব্যবহার করবে আর জাতীয় ও আন্তর্জাতিক দিবসসহ দলের কেন্দ্রীয় কর্মসূচী পালন করতে পারেন না তাদের এই দলের সভাপতি সম্পাদক হওয়াতো দুরের কথা সদস্যপদে থাকারও কোন যোগ্যতা থাকেনা।

তিনি বলেন, তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী ও তানোর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস, ২৬ শে মার্চ স্বাধীতনা দিবসসহ ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও তাদেরর দেখা মিলেনা।

এমনকি জাতীয় শোক দিবসসহ যত দিবস আছে তার কোনটাই তারা কোন কর্মসূচী পালন করা তো দুরের কথা তাদেরকে দেখাই যায়না অথচ তারা দলের শীর্ষ পদপদবি নিয়ে তারা দীর্ঘদিন থেকে রাজশাহীসহ ঢাকায় বসে বিরোধী দলের নেতাদের সাথে হাত মিলিয়ে এমপির বিরোধীতা করছেন।

তিনি আরো বলেন, তারা নিজেনা দলের জন্য কিছুই করেনি করতেও পারবেনা কিন্তু দলীয় পদপদবিও ছাড়ছেন না।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে রাব্বানী নৌকা ফুটো করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলো, সেই ক্ষোভে উপজেলা পরিষদ নির্বাচনেও নৌকা ফুটো করতে আওয়ামী লীগ দলীয় সভাপতি রাব্বানী তার নিজের ছোট ভাই শরিফুলকে হাতুড় প্রতিকে প্রতিদ্বন্দীতা করে হেরে গেছেন।

আওয়ামী লীগের শীর্ষ পদে থাকা গোলাম রাব্বানী এবার পৌর নির্বাচনে নৌকা ফুটো করতে তার ঘনিষ্ট সহচর সাইদুর রহমানকে জগ প্রতিকে ভোটে দাড় করিয়ে ধানের শীষের প্রার্থীকে জেতানোর চেষ্টা করছেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাব্বানী মামুন আ’ লীগের সভাপতি ও সম্পাদকের পদতো দুরের কথা এই দুইজন আওয়ামী লীগের সদস্য হওয়ারও যোগ্যতা হারিয়েছেন।

এবিষয়ে যোগাযোগের চেষ্টা করে তানোর উপজেলা আ’ লীগ সভাপতি গোলাম রাব্বানী ও তানোর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য পাওয়া যায়নি।

তবে, এবিষয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন, বিষয়গুলো কেন্দ্রীয় কমিটিতে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, নৌকার সাথে বেইমানি করা মানে দলের সাথে বেইমানি করা, স্বাধীনতা ও বাংলাদেশের সাথে বেইমানি করা, প্রধানমন্ত্রীর সাথে বেইমানি করা। এসব বেইমানদের আগামীতে আ’ লীগে স্থান হবেনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31