IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজনীতি >> ‘মহিলা লীগকে শক্তিশালী করতে হবে’

‘মহিলা লীগকে শক্তিশালী করতে হবে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাচারী কোয়ালীপাড়ায় মহিল লীগকে শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সংগঠনে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার বিকেল ৩ টায় কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন মহিলা লীগের সভাপতি পারভীন বিবির সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক হাফিজা বিবির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, আওয়ামী লীগের পাশাপাশি মহিলা লীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে হবে। উপজেলায় অর্ধেকের বেশি মহিলা। তাদের সেই সংগঠন শক্তিশালী হলে আওয়ামী লীগ শক্তিশালী হবে। সরকারের বেশির ভাই ভাতা বা উপকারভোগী তারাই। প্রতিটি নির্বাচনে মহিলাদের উপস্থিতি থাকে বেশি। সংগঠনের সার্থে প্রতিটি ইউনিয়নে মহিলা লীগের কমিটি ঘোষনা করতে হবে। মহিলারা সর্বদায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে বেশি যোগাযোগ রক্ষা করতে পারে। তাই তাদের সংগঠনকে জোরদার করা জরুরী। দ্রæত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করা আহŸান জানিয়েছেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। উক্ত অনুষ্ঠানে অন্যানের‌্য মধ্যে বক্তব্য রাখেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আয়েন উদ্দীন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি সুনীল কুমার সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, আমজাদ হোসেন, মফিজ উদ্দীন প্রমুখ।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ এবং মহিলা লীগে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে পারভীন বিবিকে সভাপতি এবং হাফিজা বিবিকে সাধারণ সম্পাদক করে কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31