ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : রাত পোহালেই ব্যালটের মাধ্যমে ৫বছরের জন্য নির্বাচিত হবে নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও কাউন্সিলর। শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। তাই ভোটের আগের দিন শুক্রবার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এ পৌরসভায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৯টি। এর মধ্যে ৫টি কেন্দ্রকে ঝুঁকিপ‚র্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গ্রহণের লক্ষে মাঠে থাকবে নির্বাহী ম্যাজিট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছে। মোট ভোটার সংখ্যা ১৫হাজার ৯৭৩জন। এরমধ্যে পুরুষ ৭হাজার ৬৪৪জন এবং মহিলা ৮হাজার ৩২৯জন। এ নির্বাচনে ভোট গ্রহণের জন্য ৯জন প্রিজাইডিং অফিসার, ৪৫জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯০জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আব্দুস সালাম জানান, নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌরসভার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। ৯টি ভোটকেন্দ্রর মধ্যে ৫টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা থাকবে।


