IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজনীতি >> ‘ইউনিয়ন নির্বাচনে প্রার্থীতায় মহিলাদের অংশ গ্রহণ নিশ্চিত করা হবে’

‘ইউনিয়ন নির্বাচনে প্রার্থীতায় মহিলাদের অংশ গ্রহণ নিশ্চিত করা হবে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ২ নং নরদাশ ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৩ টায় পানিয়া-নরদাশ ডিগ্রী কলেজ মাঠে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

ইউনিয়ন মহিলা লীগের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাবেয়া খাতুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

তিনি বলেন, প্রতিটি নির্বাচনে প্রার্থী হিসেবে মহিলাদের অংশ গ্রহণ নিশ্চিত করা হবে। কারণ মহিলা ভোটার ছাড়া কোন প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করতে পআরবে না। প্রতিটি নির্বাচনে মহিলাদের ভূমিকা অপরিসীম। চলতি বছরের নির্বাচনে মহিলাদের মাঝে থেকে চেয়ারম্যান প্রার্থী দেয়া হবে। মহিলারা সারা জীবন ভোট দিয়েই গেল। এবার মহিলারাই নিজেদের জন্য কতোটা কাজ করতে পারে সেটাই দেখার পালা। বর্তমান সময়ে পুরুষের সাথে মহিলারাও সমান ভাবে অংশ নিচ্ছেন। জাতির জনকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। সেই সংগঠনের অংগ সহযোগী মহিলা লীগের সংগঠন। দলের স্বার্থে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা প্রতিটি কমিটিতে মহিলাদের রাখা হচ্ছে। মহিলা আ’লীগের ইউনিয়ন ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মহিলা লীগকে সুসংগঠিত এবং শক্তিশালী হচ্ছে। নতুন নেতৃত্বে আরো উদ্দিপনা নিয়ে কাজ করতে পারবে তারা। মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আরকেএম মোসলেম উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ সদস্য আব্দুুর রশিদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মকুল, সহ-সভাপতি আব্দুল মান্নান মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সফি কামাল, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, সহকারী শিক্ষক আঞ্জুমান আরা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সভাপতি গোলাম রাব্বানী বকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে রাবেয়া খাতুনকে সভাপতি এবং রাশেদা খাতুনকে সাধারণ সম্পাদক করে নরদাশ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন। উক্ত সম্মেলনে ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31