IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

ধূমকেতু নিউজ ডেস্ক : চতুর্থ ধাপে চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার নির্বাচনে পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শাজাহান কবির।

রোববার ভোট শুরুর দেড় ঘণ্টা পর সকাল নাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যলয়ে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, জীবননগর পৌরসভার ৪নং ওর্য়াডে চরম অনিয়ম চলছে। ভোটগ্রহণের কিছু সময়ের মধ্যেই ক্ষমতাশীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির পোলিংএজন্টদের ভোট কেন্দ্রে থেকে বের করে দেয়। আমাদের নেতাকর্মীদেরও ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি নৌকার ভোটার ছাড়া আর কোনো ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, শনিবার রাতে জীবননগর পৌর শহরজুড়ে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর মাধ্যমে মাইকিং করে নৌকার ভোটার ছাড়া অন্য কাউকে বাড়ি থেকে বের না হওয়ার জন্য ভয়ভীতি দেখায়। প্রশাসনকে বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। বরং প্রকাশ্য জনসম্মুখে নৌকায় সিল মেরে নিচ্ছে তারা।

তবে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং কর্মকর্তা এসএম মুনিম লিংকন বলেন, সকাল থেকে ভোটকেন্দ্র পরিদর্শন করেছি কোথাও কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।

বিএনপিপ্রার্থী যে অভিযোগ তুলে ভোটবর্জন করেছেন; আমাদের কাছে এমন কোনো লিখিত অভিযোগ দেননি তিনি। তাছাড়া ভোট কেন্দ্রে বিএনপির কোনো পোলিং এজেন্ট দেখতে পাইনি। ভোট সুষ্ঠুভাবে হচ্ছে এবং ভোটাররাও অনেক আনান্দের সঙ্গে ভোট প্রদান করছেন।

এর আগে রোববার সকাল ৮টা থেকে চতুর্থ ধাপে চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের শুরু থেকে সাধারণ ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে ভোট দেওয়ার জন্য লাইন দিতে দেখা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31