IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> ক্ষমতা নয় জনসেবায় নিজেকে বিলিয়ে দিতে চান আ.লীগ নেতা আলতাব

ক্ষমতা নয় জনসেবায় নিজেকে বিলিয়ে দিতে চান আ.লীগ নেতা আলতাব

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম (আলতাব মাষ্টার) ক্ষমতায় নয় জনসেবায় নিজেকে বিলিয়ে দিতে চান।

বাংলাদেশ আওয়ামী লীগের শিরন্টি ইউপি শাখায় ২০০৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সাধারন সম্পাদক ও এরপর থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমানে তিনি সিনিয়র সহ-সভাপতি হিসেবে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

২০১৬ সালের ০৭ মে ইউপি নির্বাচনে রফিকুল ইসলাম আলতাফ মাষ্টার-এর রাজনীতিক ক্যারিয়ার পজেটিভ দেখে দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতিকে নির্বাচন করেন। ওই নির্বাচনে তিনি ৫৬০০ ভোট পেয়ে অল্প ভোটের মাধ্যমে পরাজয় বরন করেন।

সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত -সভাপতি রফিকুল ইসলাম (আলতাব মাষ্টার) এর রাজনীতিক ও ব্যক্তিগত ক্যারিয়ার পজেটিভ দেখে এবারে দলীয় মনোনয়ন (নৌকা) প্রতিক দিলে আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

সৎ, সাহসী, নি:স্বার্থ সমাজসেবক ও গরীবের বন্ধু রফিকুল ইসলাম (আলতাব মাষ্টার) শিরন্টি ইউনিয়নে নিজেকে বিলিয়ে দিতে চান! সাধারণ মানুষের মাঝে, ক্ষমতা নয় সেবক হিসেবে সকলের দোয়া ও সমর্থন চাইছেন তিনি।

ইতিমধ্যে রফিকুল ইসলাম (আলতাব মাষ্টার) ও তার সমর্থকগগন শিরন্টি ইউনিয়নের প্রত্যেক গ্রামে জন-সংযোগ করে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।

রফিকুল ইসলাম (আলতাব মাষ্টার) বলেন, শিরন্টি ইউনিয়ন পরিষদে একজন মানুষ ও যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। মাদক সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইউনিয়ন গড়তে নিরলস ভাবে কাজ করেছেন। ইউনিয়নে শিক্ষা, সংস্কৃতিক ও খেলাধুলার মান উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন।

তিনি মনে করেন, এই ইউনিয়নে প্রায় ২ হাজার আদিবাসী সহ সকল ধর্মালম্বীদের নিয়ে সৌহার্দপূর্ন সহাবস্থান নিশ্চিত করা তার জীবনের অন্যতম লক্ষ।

একান্ত আলাপচারিতায় সাংবাদিকদের বলেন, শুরুতে সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন পরিষদের জনগণ তাদের নাগরিক অধিকার থেকে অনেকটাই বঞ্চিত ছিল। আওয়ামী লীগ সরকার ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পর এই ইউনিয়ন পরিষদ এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন।

আধুনিক ও উন্নত শিরন্টি ইউনিয়ন গড়তে তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চান।

তিনি ইতিপূর্বে বিভিন্ন সংগঠনে খেলার সামগ্রী, স্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মানোন্নয়নে সহযোগিতা করে আসছেন। তিনি ভবিষ্যতে সেবার মান ও জনগণের আরও কাছে থেকে সেবা দিতে সকলের দোয়া, সমর্থন আবশ্যক, গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news