IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ
Home >> রাজনীতি >> বাহাউদ্দিন নাছিমের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাহাউদ্দিন নাছিমের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা কাজী নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, উল্লেখ্য, শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নূরজাহান বেগমের। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান মৃত্যুর এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন নূরজাহান।

জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার পর কয়েক দিন আগে ঢাকার সিএমএইচে ভর্তি হন ৮১ বছর বয়সী নূরজাহান বেগম। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। প্রায় এক সপ্তাহের বেশি সময় নিবিড় পরিচর্যায় থাকার পর শুক্রবার সকালে না ফেরার দেশে চলে যান তিনি।

নুরজাহান বেগম ২০১৯ সালে মাদারীপুর জেলার রত্নগর্ভা মা নির্বাচিত হয়েছিলেন। তার প্রচেষ্টায় শহীদ বাচ্চু প্রাথমিক বিদ্যালয় ও শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আমৃত্যু তিনি প্রতিষ্ঠান দু’টির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

গত ১৫ সেপ্টেম্বর আ ফ ম বাহাউদ্দিন নাছিমের করোনা টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। ১৬ সেপ্টেম্বর পুলিশ হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘ ১০ দিনের চিকিৎসায় তিনি করোনামুক্ত হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31