IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নারীর সম্ভ্রমহানিকে নিজেদের ‘অধিকার’ মনে করছে ছাত্রলীগ-যুবলীগ

নারীর সম্ভ্রমহানিকে নিজেদের ‘অধিকার’ মনে করছে ছাত্রলীগ-যুবলীগ

ধূমকেতু নিউজ ডেস্ক : ছাত্রলীগ-যুবলীগের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভোট ছাড়া ক্ষমতায় থাকাকে শেখ হাসিনা যেমন নিজের অধিকার মনে করে, ঠিক তেমনি নারীর ওপর নির্যাতন করা, তাদের সম্ভ্রমহানি করা নিজেদের অধিকার মনে করছে ছাত্রলীগ-যুবলীগ।

তিনি বলেন, নারী নির্যাতন করার জন্য গত পরশু ঢাকায় ছাত্রলীগের মহানগরের সহ-সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। এত ঘটনার পরও গতকাল আবারও সিলেটে আরেকজন নারীকে লাঞ্ছনা করা হয়েছে। কে করেছে ছাত্রলীগের নেতা। তার মানে তারা উদ্বুদ্ধ তারা প্রেরণায় উদ্বুদ্ধ। তারা জানে যে, আমাদের সরকার বিনা ভোটে সরকার গঠন করেছে। ভোট ছাড়া ক্ষমতায় থাকাকে শেখ হাসিনা যেমন নিজের অধিকার মনে করে, ঠিক তেমনি নারীর ওপর নির্যাতন করা তাদের সম্ভ্রমহানি করা নিজেদের অধিকার মনে করছে ছাত্রলীগ-যুবলীগ। ওরা দেশ থেকে টাকা পাচার করাও নিজেদের অধিকার মনে করছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ধর্ষণবিরোধী এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী আহমেদ। মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম।

রিজভী আহমেদ বলেন, সরকার চেষ্টা করছে একটি ঘটনাকে আরেকটি ঘটনা দিয়ে আড়াল করার। তনুকে সম্ভ্রমহানি করার পর হত্যা করা হয়েছিল। সেটিকে আড়াল করা হয়েছিল মিতুর ঘটনা দিয়ে। মিতুর ঘটনাকে আড়াল করা হয়েছিল ত্বকীকে হত্যার মধ্য দিয়ে। আর ত্বকির ঘটনাকে ধামাচাপা দেয়া হয়েছে নারায়ণগঞ্জের সাত খুনের মধ্য দিয়ে। তিনি বলেন, একটার পর একটা ঘটনা ঘটলেও সরকারের টনক নড়েনি।

বিএনপির এই শীর্ষনেতা বলেন, যে সরকার নীতি-নৈতিকতা বিবর্জিতভাবে রাষ্ট্র পরিচালনা করে, যে দলের আদর্শ হচ্ছে নৈতিকতাবিরোধী, নীতিবিরোধী; তাদের সোনার ছেলেরা তো এই সমস্ত অপকর্ম করবেই। রিজভী বলেন, যে দল নীতি-নৈতিকতা মানে না তার সন্তানেরা কি নীতি-নৈতিকতা মানবে? তারা মানবে না। তাদের কাছে লুটপাট, নারীর সম্ভ্রমহানি হচ্ছে ডাল-ভাত এবং তারা সেটাই করছে। যার দল যাদের মুরুব্বিরা নীতি-নৈতিকতা মানে না তারা কেন মানবে।

মানুষের পাশে কেউ নেই। একমাত্র আওয়ামী লীগ আছে। গতকয়েক দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, আওয়ামী লীগ মানুষের পাশে আছে করোনায় যে ত্রাণ দেয়া হয়েছে সেই ত্রাণ আত্মসাতের জন্য। সেই ত্রাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতার খাটের নিচ থেকে, মাটির ভেতর থেকে। এই কারণেই আওয়ামী লীগ মানুষের পাশে আছে।

ছাত্রলীগ-যুবলীগের ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রিজভী আহমেদ।

তিনি বলেন, আপনাদের প্রস্তুত থাকতে হবে। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় তাদের বিরুদ্ধে কমিটি গঠন করতে হবে। ছাত্রলীগ-যুবলীগের হাত থেকে মা-বোনকে বাচানোর জন্য সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যের ইশারায় আজকে আওয়ামী লীগ স্বাধীন দেশকে দখল করে অনাচার করছে, লুটপাট করছে, নারীর সম্ভ্রমহানি করছে। তাই জনগণের রক্ত ছাড়া জনগণের ব্যারিকেড ছাড়া মানুষের মুক্তি নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031