IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> আট বছর পর পটুয়াখালীতে জেলা যুবলীগের বর্ধিত সভা

আট বছর পর পটুয়াখালীতে জেলা যুবলীগের বর্ধিত সভা

ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : দীর্ঘ ৮ বছর ৪ মাস পর পটুয়াখালী জেলা যুবলীগের আহবায়ক কমিটির বর্ধিত সভা ব্যাপক সমাগম ও শান্তিপুর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক এ্যাড. আরিফুজ্জামান রনি এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এ্যাড. শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বদি।

প্রধান বক্তা ছিলেন, বরিশাল বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগ, উপ কমিটির (বিজ্ঞান ও প্রযুক্তি) সম্পাদক রাসেদুল হাসান সুপ্ত, সহ সম্পাদক মামুন আজাদ।

আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য বিকাশ চন্দ্র হাওলাদার, হুমায়ুন কবির, জহিরুল ইসলাম সরদার, এম নয়ন মিয়া নয়ন, মাকছুদুর রহমান, সাইদুর রহমান আবির, এ্যাড. এম ফেরদৌস আল বশির আসিফ, ছাবের আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলা যুবলীগের সকল উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মীরা সভাস্থলের বাহিরে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি এ্যাড. আরিফুজ্জামান রনিকে আহবায়ক ও এ্যাড. শহীদুল ইসলাম শহীদকে যুগ্ম আহ্বায়ক করে ২৯ সদস্য বিশিস্ট কমিটিকে ৯০ দিনের মধ্যে সকল ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার সম্মেলন পূর্বক জেলা সম্মেলন করার নির্দেশ দিয়েছিলেন তৎসময়ের কেন্দ্রীয় কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। দীর্ঘ ৮ বছর ৪ মাস ১০দিন পর এ আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় অধিকাংশ নেতা-কর্মীদের অন্যতম শ্লোগান ছিলো বর্তমান কমিটি বহাল থাক এবং নতুন কমিটি দিতে হবে প্রভৃতি।

বর্ধিত সভায় আগামী দিনে জেলা যুবলীগের নেতৃত্ব প্রত্যাশী বর্তমান যুবলীগের আহবায়ক আলহাজ্ব এ্যাড. আরিফুজ্জামান রনি, এ্যাড. শহীদুল ইসলাম শহীদ কমিটির ১ নম্বর সদস্য এ্যাড. হাফিজুর রহমান হাফিজ, ৪ নম্বর সদস্য রেজাউল করিম সোয়েব, জামাল হোসেন, আক্তারুজ্জামান, শাহনুর রহমান সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ব মানবতার নেত্রী, উন্নয়নের ভ্যানগার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দক্ষিনাঞ্চলে যুবলীগের সাংগঠনিক শক্তিবৃদ্ধি করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news