IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> মোহনপুরকে মডেল ইউপি করতে চান মনোনয়ন প্রত্যাশী জনি

মোহনপুরকে মডেল ইউপি করতে চান মনোনয়ন প্রত্যাশী জনি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুরকে মডেল ইউপি গড়তে নৌকার মনোনয়ন চান উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি।

প্রচার প্রচারণাসহ গণসংযোগের দিক থেকেও এগিয়ে রয়েছেন তিনি। ফলে, জনগণের পরিচিত মুখ হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি ভোটারদের আস্থা অর্জন করতেও সক্ষম হয়েছেন এই আওয়ামী লীগ নেতা।

বর্নাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী সাবেক ছাত্রলীগ ও সাবেক কৃষকলীগের এই আওয়ামী লীগ নেতা ইউপির উন্নয়নের পাশাপাশি মানুষের ভাগ্যের উন্নয়নে দীর্ঘদিন থেকে মাঠে নৌকার পক্ষে অবস্থান নিয়ে ছুটে বেড়াচ্ছেন ইউপির এপ্রান্ত থেকে ওই প্রান্ত।

ভোটাররা বলছেন, (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর অনুসারী ও আস্তাভাজন জয়নাল আবেদীন জনি ছোট থেকেই নম্র-ভদ্র ও বিনয়ী স্বভাবের মানুষ হিসেবে এলাকায় বেশ জনপ্রিয়।

স্কুল ও কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। পরে তাঁর বলিষ্ঠ নেতৃত্বে গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে অধিস্থ হয়ে আজও যোগ্যতার নেতৃত্ব দিয়ে আসছেন জনি।

তিনি কাশেমপুর একে ফজলুর হক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসিতে উর্ত্তীণ হন। পরে গোদাগাড়ী ডিগ্রী কলেজ থেকে বিএসএস পাশ করেন।

কলেজ জীবনে ১৯৯৫ সালে গোদাগাড়ী ডিগ্রী কলেজে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর রাজনীতিতে বলিষ্ঠ নেতৃত্বে ১৯৯৯ সালে গোদাগাড়ী উপজেলা শাখা কৃষক লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

এছাড়াও ২০০৮ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সর্বশেষ বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকে দায়িত্ব পালন করছেন।

তাঁর রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে মানুষের পাশে থেকে রাজনীতি করেছেন। তাই মানুষের আরও পাশে থেকে সুবিধা বঞ্চিত খেটে খাওয়া গরীব মেহনতি মানুষের পাশাপাশি এলাকার রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন করার ইচ্ছায় স্বাধীন ব্যবসায়ী পেশা বেছে নেন তিনি।

তার অনুসারী নেতাকর্মী সমর্থকরা বলছেন, নতুন প্রজন্মের তারুণ্যে ভরা উদ্দীপ্ত প্রদীপ শিখা বঙ্গবন্ধুর আদর্শে ভরা আলোকোজ্জ্বল আলোয় ঝলমল নির্ভীক নেতা জনি। জনস্বার্থ কল্যাণ কাজে সবসময় মোহনপুর ইউপির জনগণের পার্শে থেকে কাজ করে যাচ্ছেন।

গোদাগাড়ী উপজেলার আওয়ামী লীগের অন্যতম উজ্জ্বল নক্ষত্র জয়নাল আবেদীন জনি এবার মোহনপুর ইউপিতে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী। তিনি সুবিধা বঞ্চিত খেটে খাওয়া গরীব মেহনতি মানুষের পাশে থেকেছেন।

সম্প্রতি তিনি জনগণের আরও পাশে থেকে এলাকার রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন করার ইচ্ছায় আসন্ন মোহনপুর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

আর সব প্রার্থীদের মধ্যে অন্যতম গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি । তাঁর অনুসারী বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে ওই ইউনিয়ন পরিষদ এলাকা।

সম্প্রতি তাঁর প্রচারণায় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। পাড়া গ্রামের হোটেল ও চায়ের দোকানে আলোচনায় জয়নাল আবেদীন জনি ভোটারদের মাঝে জায়গা করে নিয়েছেন।

তাই তিনি মনোনয়ন দৌড়ে নাওয়া খাওয়া ছেড়ে ভোটারদের দোয়া নিতে ছুটছেন ইউনিয়ন এলাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news