IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘উন্নয়নের জন্য শিক্ষার বিকল্প নেই’

‘উন্নয়নের জন্য শিক্ষার বিকল্প নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান সময় শিক্ষার সময়, এগিয়ে যাওয়ার সময়। উন্নয়নের জন্য শিক্ষার কোন বিকল্প নেই।’

তিনি আজ শুক্রবার ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ‘প্রিমিয়ার ব্যাংক ইউকে কানাডা এডু এক্সপো -২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৫০ বছর আমরা অতিক্রম করছি। ৫০ বছরে দেশ যে জায়গায় যাওয়ার কথা ছিল সে জায়গায় যেতে পারিনি। বারবার আমাদেরকে পিছিয়ে দেয়া হয়েছে, টেনে ধরা হয়েছে।’

সানজেন এডু লিমিটেড দু’দিনব্যাপি এ মেলার আয়োজন করেছে। মেলায় যুক্তরাজ্য ও কানাডার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আজ সন্ধা ৭টা পর্যন্ত এবং আগামিকাল সকাল ১০টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত মেলা চলবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বান্ধব। তিনি একজন সাহসী, বিচক্ষণ ও দূরদর্শি নেত্রী। তাঁর মতো এত অভিঞ্জতাসম্পন্ন প্রধানমন্ত্রী বিশ্বে আছেন বলে আমার জানা নেই। তিনি চার চারবার বাংলাদেশ সরকারের নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে দিনবদলের ঘোষণা দিয়েছেন। বর্তমানে দেশে দিনবদল হয়েছে। সকল ক্ষেত্রে দেশ উন্নয়নের অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে আইনের শাসন ছিলনা, অপরাধিরা অপরাধ করে পালিয়ে যেত। আইন করে অপরাধিদের বিচার বন্ধ করা হয়েছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার ও জেল খানায় জাতীয় চারনেতা হত্যার বিচার আইন করে বন্ধ করে দেয়া হয়েছিল।

প্রতিমন্ত্রী বলেন, বিচারহীনতার সংস্কৃতি চালু করে অপার সম্ভাবনার বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের গত ১১ বছরে অপরাধিদের বিচারের আওতায় আনা হয়েছে। দিনবদলের ইতিহাস সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ সঠিক ধারায় আছে। অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু আমাদের গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এসব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখা হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীরা বিদেশে পড়াশুনার পাশাপাশি দেশের দূত হিসাবে কাজ করছে। তারা লেখাপড়ার পাশাপাশি বিদেশী শিক্ষার্থীদেরকে দেশের উন্নয়ন ও অগ্রগতির কথা জানাতে পারছে। দেশের ১৬ কোটির ওপর জনসংখ্যাকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে নতুবা আমরা পিছিয়ে যাব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফএসিডি-সিএবি’র প্রেসিডেন্ট কাজী ফরিদুল হক হ্যাপি এবং সানজেন এডু লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল হক।
সানজেন এডু লিমিটেড এক যুগেরও বেশি সময় ধরে বিদেশে পড়াশুনার বিষয়ে শিক্ষা সেবা দানকারি প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে।

বর্তমান প্রেক্ষাপটের কারণে ভিসা ব্যবস্থায় নতুন নিয়মের অর্ন্তভূক্তির ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ বেড়েছে বহুগুণে। অন্যদিকে করোনাভাইরাস মহামারির মধ্যেও যুক্তরাজ্য ও কানাডায় পড়তে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা উন্মুক্ত করেছে; সে সুযোগটি বাংলাদেশের শিক্ষার্থীরা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে সানজেন এডু লিমিটেড আরো বেশি কাজ করার সুযোগ পাবে।

প্রতিমন্ত্রী পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সূত্র : বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31