IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> এজেন্ট বের করে দেয়ার অভিযোগে নৌকার প্রার্থীর ভোট বর্জন

এজেন্ট বের করে দেয়ার অভিযোগে নৌকার প্রার্থীর ভোট বর্জন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ভোট কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ এনে ভোট শুরুর তিন ঘন্টা পর বেলা ১১টায় ভোট বর্জন করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের এক প্রার্থী।

বুধবার (৫ জানুয়ারী) দুপুর ১২টায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জাকারিয়া নির্বাচন বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বিএনপি ও জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি নৌকা প্রতীকের এজেন্টদের জোর বের করে দেয়ার অভিযোগ করেন।
মুঠোফোনে জাকারিয়া বলেন, ভোট শুরুর পর থেকে আমার বাড়ি ঘিরে রাখা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত বাড়ি থেকে কোথাও বের হতে পারিনি। ০১ ও ০৯ নং ওয়ার্ড ছাড়া বাকি সবগুলো ওয়ার্ডে আমার নৌকা প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়া হয়েছে।

নৌকা প্রতীকের প্রার্থী আরও বলেন, ভোটগ্রহণের কয়েক দিন আগে থেকেই প্রশাসনকে এই আশঙ্কা ও নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলাম। তারা আমাকে দিয়েছিলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজ সকাল থেকেই এজেন্ট বের করে দেয়ার বিষয়ে পুলিশ ও নির্বাচন কর্মকর্তাকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। পরে দুপুর ১২টায় নির্বাচন কর্মকর্তা আমাকে ফোন দিয়ে এজেন্ট পাঠানোর কথা বলেন। এই সময়ে এজেন্ট পাঠিয়ে কি করব? তাই ভোট বর্জনের সিধান্ত নিয়েছি।

জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, নৌকা প্রতীকের প্রার্থী জাকারিয়ার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে তাকে এজেন্ট পাঠানোর কথা বললেও এজেন্ট আসেনি বলে জানান চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া। এরপর আমার সাথে আর কেউ কোন যোগাযোগ করেনি বলে জানান তিনি। সদর উপজেলার ১৪টি ইউনিয়নে শান্তিপুর্নভাবে ভোট গ্রহন চলছে বলে দাবি করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে বুধবার (৫ জানুয়ারী) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। চেয়ারম্যান পদে ৬৬ জন, ইউপি সদস্য পদে ৫৪৯ জন এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ৬৭ হাজার ৪৩৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ২৪১ জন ও নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ১৯৪ জন। ১৪ ইউনিয়নের মোট ভোটকেন্দ্র ১৩৪ টি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news