ধূমকেতু প্রতিবেদক : তানোর মুন্ডুমালা মিশনের ফাদার কর্তৃক আদিবাসী শিশু ধর্ষনের সর্বোচ্চ শাস্তির দাবীতে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। রোববার সাড়ে ১০টায় এডাব, বাংলাদেশ মহিলা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফ্লিম সোসাইটি, মুক্তিযোদ্ধা পাঠাগার ও খেলাঘর রাজশাহীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদের সাথে একাত্বতা প্রকাশ করে আদিবাসী নেতৃবৃন্দ ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট্র ( ব্লাস্ট)।
বক্তারা বলেন, তানোর উপজেলার মুন্ডুমালা মাহালীপাড়া এলাকার সাধুজন মেরী ভিয়ান্নী গির্জার ফাদার গ্রেগরী তিন দিন এক আদিবাসী শিশুকে (১৫) আটকে রেখে ধর্ষণ করে। নির্যাতনের শিকার আদিবাসী খ্রিস্ট্রান সম্প্রদায়ের ঐ কিশোরী গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন রোববার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ভাই। এরপর সোমবার দুপুরের পর জানা যায়, নিখোঁজ কিশোরী গির্জার ফাদার গ্রেগরীর ঘরে বন্দি অবস্থায় আছে। পরে কিশোরীর পরিবারের সদস্য এবং এলাকার লোকজন ওই কিশোরীকে উদ্ধার করেন।
এই ঘটনায় প্রতিবাদের মুখে পুলিশ ফাদারকে গ্রেফতার করেন। মানববন্ধন থেকে ঐ আদিবাসী শিশু ও দেশব্যাপি চলমান ধর্ষনের নিন্দা জানান। সেইসাথে প্রতিটি ধর্ষককে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সচেতন সোসাইটির নিবাহী পরিচালক হাসিবুল হাসান চুন্নু, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহীর সভাপতি কল্পনা রায়, আউস এর নির্বাহী পরিাচলক ভগবত টুডু, ফ্লিম সোসাইটির সভাপতি ডাক্তার এফ এম এ জাহিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মনিরুজ্জামান, স্পেস রাজশাহীর নির্বাহী পরিচালক কামরান , দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, সচেতনের রুমানা শারমিন, আদিবাসী ছাত্রনেতা সৌমিক ও আদিবাসী সাবেক ছাত্রনেতা জোসেফ হাঁসদাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


