IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> ‘সম্মেলনের মাধ্যমে সংগঠনে গতি সঞ্চার হয়’

‘সম্মেলনের মাধ্যমে সংগঠনে গতি সঞ্চার হয়’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আওয়ামী লীগ সংগঠন একটি শক্তিশালী গণতান্ত্রিক দল। এই সংগঠনের সকল কর্মকান্ড দলীয় নিময়-নীতি এবং কাঠামো অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। প্রতিটি সংগঠনের চালিকা শক্তিকে গতিশীলতা আনয়নে সম্মেলন একটি বিরাট ভূমিকা রাখে। দলীয় সম্মেলনের মাধ্যমে সংগঠনে গতি সঞ্চারিত হয়ে থাকে।

আওয়ামী লীগ সংগঠন দেশ ও জনগণের কল্যাণে সর্বদায় কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ কারো একার দল নয়। এটি স্বাধীনতার পক্ষের সংগঠন। তিনি আরো বলেন, আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলন ঘিরে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল ও স্বার্থক করতে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে বর্ধিত সভা। প্রতিটি ইউনিয়নে ৩১ জন করে থাকবে কাউন্সিলর। উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন সফল করতে সভাপতির বক্তব্য কালে দলীয় নেতৃবৃন্দের প্রতি এই আহŸান জানিয়েছেন তিনি।

বুধবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী জজ কোর্টের পিপি ইব্রাহীম হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, শ্রম সম্পাদক মকবুল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদীকা মাহফুজা পারভীন সীমা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, আনোয়ার হোসেন, আয়েন উদ্দীন, আব্দুল হাকিম প্রামানিক, আব্দুল হামিদ ফৌজদার, আসলাম আলী আসকান, মকলেছুর রহমান দুলাল, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ, অধ্যক্ষ হাতেম আলী, আক্তারুজ্জামান বুলবুল, হাচেন আলী, বকুল খরাদী, আব্দুল বারী, উপদেষ্টা সদস্য আবুল কালাম আজাদ, সোলাইমান আলী হিরু, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, যুবলীগের সভাপতি আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা আ’লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31