IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> টপ নিউজ >> চারঘাটে মসজিদে ইফতার করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

চারঘাটে মসজিদে ইফতার করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে মসজিদ কমিটির আধিপত্য বিস্তার ও ইফতার করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় খোকন আলী (২৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চারঘাট, পুঠিয়া ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক এলাকার পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির বর্তমান সভাপতি কামরুজ্জামান ওরফে মুকুল হোসেন পক্ষের সঙ্গে সাবেক সভাপতি আসাদুল ইসলাম সেলিম পক্ষের কমিটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সেলিম পক্ষের লোকজন মসজিদে ইফতার করতে গেলে মুকুল পক্ষেল লোকজন প্রতিপক্ষ সেলিম পক্ষের লোকজনের সঙ্গে বাতবিতন্ডায় জড়িয়ে পড়ে।

পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন এবং খোকন আলী (২৫) নামের একজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারঘাট মডেল থানা পুলিশ উভয় পক্ষের ১০জনকে আটক করেছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে দ্রæত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় খোকন আলী নামের একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দু’পক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news