IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে হত্যা

রাজশাহীতে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে হত্যা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কথা-কাটাকাটির জের ধরে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নিজামুল ইসলাম খান অথেলোকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) বিকাল ৫টায় নগরীর রাজারহাতা এলাকায় নিহত নিজামুলের বাড়ির পাশেই প্রতিবেশীরা এই হত্যাকাণ্ড ঘটায়।

নিহত অথেলো রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম খানের ছেলে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত হ্যাপি নামের ওই প্রতিবেশী পলাতক রয়েছে। তাকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ ।

নিহত নিজামুলের পরিবারের সদস্যরা জানান, গত শনিবার বিকালে নিজামুল ইসলামের ছোট ছেলে বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায়। এসময় অভিযুক্ত হ্যাপির ছেলেও সেখানে খেলাধুলা করছিলো। এসময় ওই দুজনের মধ্যে মারামারি হয়। রোববার বিকেলে নিজামুল অভিযুক্ত হ্যাপির কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে নিজামুলের নিজ বাড়ির সামনে বেধাড়ক পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় নিজামুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরপরই খবর পেয়ে রামেক হাসপাতালে ছুটে যান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এসময় তিনি নিজামুলের হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলে, খেলাধুলাকে কেন্দ্র করে দুই বাচ্চার মধ্যে ঝামেলা হয়। যাদের আনুমানিক বয়স ৬/৭ বছর। এরপর অভিভাবকদের মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায়ে হাতাহাতি ঘটনা ঘটে। পরে কোনো কিছু দিয়ে আঘাত করলে তার আকস্মিক মৃত্যু হয়। সন্ধ্যার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news