IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে নারী শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে নারী শিক্ষার্থীর আত্মহত্যা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর হোসেনিগঞ্জ এলাকার আলতাফ এর মেসে গলায় ফাঁস দিয়ে সুরাইয়া (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শনিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রেম ঘটিত কারণে সে আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।

সুরাইয়া নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বালহর এলাকার শহিদুল ইসলামের কণ্যা। সে নিউরন প্লাস কোচিং সেন্টারে বিএসসি ভর্তি কোচিং করছে। তার রোল নম্বর ২০২১৭৩ ও ব্যাচ নম্বর বি-২।

তার রুম মেট উন্মে জান্নাত ফেরদৌসি ও শ্যামলী আখতার বলেন চলতি বছরের জানুয়ারী মাসের ৮ তারিখে কোচিং এর লোকজন সুরাইয়াকে ওই মেসে রেখে যান। সে তেমন কারো সঙ্গে কথা বলতো না। আবার মাঝে মধ্যে রেগে যেতো। সুরাইয়ার একই এলাকার ছেলে শামীমের সঙ্গে সম্পর্ক ছিলো। ছেলেটি রাজশাহী নিউমার্কেট এলাকার একটি মেসে থাকে ও রাজশাহী ইউনিভাসির্টি ভর্তি কোচিং করছে।

উন্মে জান্নাত আরও জানায়, শনিবার বেলা ১২টার দিকে তিনি পাশের রুমে ঘুমাতে যান। হঠাৎ করে শামীম ফোন দিয়ে জানায় যে সুরাইয়া আত্মহত্যা করেছে। এসময় তারাসহ মেসের কয়েজন দৌড়ে এসে দরজা ধাক্কা দিলেও সুরাইয়া দরজা খুলেনি। পরে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি টিম ঘটনাস্থলে পৌছে দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুরাইয়াকে উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে।

তিনি জানান, পরে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগীতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার লাশ শোবাগারে রয়েছে। তার পরিবারের লোকজন আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান বোয়ালিয়া থানা পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news