IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> টপ নিউজ >> চার মাস বেতন পাননি আখ ক্রয় কেন্দ্রের ১৮ কর্মচারী

চার মাস বেতন পাননি আখ ক্রয় কেন্দ্রের ১৮ কর্মচারী

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : সামনে ঈদ। চার মাস বেতন না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাবন করছেন, রাজশাহী সুগার মিলের অধীনস্ত বাঘা উপজেলার আড়ানী সাব জোনে ৮টি আখ ক্রয় কেন্দ্রের ১৮ জন কর্মকর্তা-কর্মচারী। জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত তারা বেতন পাননি।

রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সিআইসি আফাজ উদ্দিন বলেন, আমরা প্রায় সময়ই চিনিকলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানিয়ে আসছি, যে বেতন না পেয়ে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন যাবন করছি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য। কিন্তু কার কথা কে শুনে। আতঙ্কিত ও হতাশাগ্রস্থ হয়ে পড়েছি বেতন বন্ধ থাকায়।

তিনি আরও বলেন, বেতনের আসায় দোকানে অনেকে বাঁকিতে সদায় খেয়েছেন। অনেকেই ঈদের আগে দোকনদারকে টাকা পরিশোধ করতে চেয়েছিলেন। কিন্তু সুগার মিল বেতন না দেওয়া তারা টাকা পরিশোধ করতে পারছেনা। এদিকে সামনে ঈদ। এই ঈদে স্ত্রী সন্তান বৃদ্ধ বাবা মাকে তাদের পক্ষে ভাল পোশাক দেওয়া সম্ভব হবেনা। তাই বেতন না পেয়ে মানবতার মধ্যে জীবন যাবন করছে।

আড়ানী সাব জোন ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, বেতন না পেয়ে হতাশায় আছি। তবে ঈদ বোনাস ও বৈশাখী ভাতা পেয়ে কিছুটা স্বস্থি পেয়েছি ।

সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, শুধু আড়ানী সাব জোন অফিসের কর্মকর্তা-কর্মচারীই নয়, রাজশাহী সুগার মিলে মোট ৪৯টি আখ ক্রয় কেন্দ্রের অধীনে ৩২৪ জন কর্মকর্তা-কর্মচারী ৪ মাস যাবত বেতন না পেয়ে মানবেতর জীবন যাবন করছেন। শত শত টন বিক্রিত চিনির অর্থ না পাওয়ায় বেতন বন্ধ রয়েছে। এই বেতন না পাওয়ায় আশঙ্কার মধ্যে পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের শঙ্কা, সরকারি পাটকলের মতো রাজশাহী সুগার মিলও না আবার বন্ধ হয়ে যায়!

রাজশাহী চিনিকলের জিএম ফাইনান্স লতিফা খাতুন বলেন, প্রতি কেজি চিনি উৎপাদন ১০৮ টাকা খরচ হলেও সরকার বিক্রয় মূল্যে করে দেন ৬০ টাকা। তারপর পর্যায়ক্রমে বিক্রি হতে শুরু করে। কিন্তু এই বিক্রিত চিনির অর্থ না আসায় সুগার মিলের স্থায়ী ৩২৪ জন কর্মকর্তা-কর্মচারী চার মাস ধরে বেতন বন্ধ রয়েছে। তবে পর্যায়ক্রমে চিনি বিক্রি হচ্ছে। কিন্তু বিক্রিত চিনির অর্থ না আসায় বেতন হচ্ছেনা।

তিনি আরও বলেন, চিনিকলের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে। বিক্রিত চিনির অর্থ বরাদ্দ আসলেই সবাই বেতন তারা পেয়ে যাবে। ঈদের আগে বেতন পাবে কী-না এ বিষয়ে কিছুই জানাতে পারেনি তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news