IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> তানোরে উন্নত পুষ্টি নিশ্চিতকল্পে কর্মশালা

তানোরে উন্নত পুষ্টি নিশ্চিতকল্পে কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বে-সরকারি সংস্থা কারিতাসের ‘সাফবিন’ প্রকল্পের উদ্যোগে উন্নত পুষ্টি নিশ্চিতকল্পে গ্রামের নারী পুরুষের সাথে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদ এলাকার ৯টি গ্রামের প্রতিটিতে ৭০জন করে নারী-পুরুষ উন্নত পুষ্টি নিশ্চিতকল্পে মতবিনিময় ও কর্মশালায় অংশ নিয়ে সচেতন হচ্ছেন।

মঙ্গলবার চুনিয়াপাড়া গ্রামে দিনব্যাপি অনুষ্ঠিত মতবিনিময় ও কর্মশালায় ৭০জন নারী-পুরুষ অংশ গ্রহন করেন। এর আগে গত ৮ই নভেম্বর থেকে পাঁচন্দর ইউনিয়ন এলাকার ৯টি গ্রামে ধারাবাহিক ভাবে প্রতিটি গ্রামের ৭০জন নারী-পুরুষ নিয়ে উন্নত পুষ্টি নিশ্চিতকল্পে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উন্নত পুষ্টি নিশ্চিতকল্পে পৃথক পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, তানোর উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য সহকারী সাইফুল ইসলাম রাজা, মুন্ডমালা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার, হাপানিয়া কমিউনিটি ক্লিনিকের হেল্থ কেয়ার প্রোভাইডার শাফিউল ইসলাম, মোহনপুর কমিউনিটি ক্লিনিকের হেল্থ প্রোভাইডার মোজাম্মেল হক।

পাঁচন্দর ইউনিয়ন পরিষদ সংরক্ষির নারী সদস্যা সমিরন কিস্কু, পাঁচন্দর ইউনিয়ন পরিষদ সংরক্ষির নারী সদস্যা মালেকা বিবি, পাঁচন্দর ইউপি সদস্য শহিদুল ইসলাম, পাঁচন্দর ইউপি সাবেক সদস্য জাহিদুল ইসলাম, দুবইল উচ্চ বিদ্যালয়েল সহকারী শিক্ষক হাবিবুর রহমান, কোচুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিষ্টার চিত্তরঞ্জন ও বে-সরকারী সংস্থা কারিতাসের সাফবিন জেলা প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলামসহ প্রকল্পের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে অংশ গ্রহণকারী ৯টি গ্রামের ৪শ’ ৫জন নারী পুরুষকে শীতকালীন বিভিন্ন শাক সবজির বীজ ও চারা প্রদান করা হয়। সেই সাথে রবি মৌসুমের জন্য ৪৪জনকে ৭শ’ ৯০ কেজি গমের বীজ ৩৭জনকে ১শ’ ১৮ কেজি মসুর বীজ এবং ৭১জনকে ৯১ কেজি সরিষার বীজ প্রদান করা হয়।

কর্মশালায় খাদ্য, পুষ্টি, পুষ্টিকর খাদ্য, খাদ্যের উপাদান ও উৎস এবং পরিবারে নারী ও পুরুষের খাদ্য গ্রহন পার্থক্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ফলে, গ্রামাঞ্চরের দরিদ্র শ্রেনীর নারী-পুরুষরা উন্নত পুষ্টিকর খাদ্য বিষয়ে সচেতন হয়ে উঠছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31