IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> রাজশাহীতে বিদায়ী পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকবৃন্দের সাক্ষাৎ

রাজশাহীতে বিদায়ী পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকবৃন্দের সাক্ষাৎ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিদায়ী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সাথে সাংবাদিকবৃন্দের বিদায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের বিদায় সাক্ষাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার সাংবাদিকবৃন্দের উদ্দেশ্যে বলেন, গত ১০ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদানের পর থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে এবং পুলিশি সেবাকে তিলোত্তমা মহানগর রাজশাহীবাসীর দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য নিরলসভাবে কাজ করেছি। এই কাজে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। আপনাদের দাবীর পরিপ্রেক্ষিতেই রাজশাহীতে প্রতিষ্ঠা করা হয়েছে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট, যার সুফল পাচ্ছে এ অঞ্চলের জনগণ।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকাকে অবিস্মরণীয় করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর, রাজশাহী স্থাপন করা হয়েছে। “মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ” নামে একটি বই প্রকাশিত হয়েছে, যা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

এসময় রাজশাহী’র সাংবাদিকবৃন্দ পুলিশ কমিশনারের নানামুখী কার্যক্রম নিয়ে তাদের অনুভুতি ব্যক্ত করেন। রাজশাহী মহানগরকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাঁর মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তাঁরা পুলিশ কমিশনারের ভবিষ্যত কর্মজীবনের ও ব্যক্তিজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পুলিশ কমিশনার তাঁর কর্মজীবনের প্রতিটি কর্মস্থলে যেভাবে সাফল্যস্মৃতি রেখেছেন, ঠিক সে আঙ্গিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশেও অনন্য নজির স্থাপন করেছেন। তাঁর সকল পুলিশি এবং মানবিক উদ্যোগসমূহ রাজশাহী মহানগরবাসীর নিকট চির স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহী মহানগরীর টিভি, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ক্যামেরা পার্সন এবং ফটো সাংবাদিকবৃন্দ ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news