IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> রাজশাহীতে সংবাদপত্রের সম্পাদকদের সাথে পিআইডির মতবিনিময়

রাজশাহীতে সংবাদপত্রের সম্পাদকদের সাথে পিআইডির মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) সম্মেলন কক্ষে অভিযোগ ও প্রতিকার বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদগুলোর সম্পাদকগণ এতে অংশগ্রহণ করেন। রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস এর আয়োজন করে। সভায় উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান সভাপতিত্ব করেন।

সভায় সেবা গ্রহিতাদের অভিযোগ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনায় যথাসময়ে সংবাদ কভারেজের চাহিদাপত্র ও তথ্য বিবরণী অংশীজনদের কাছে পাঠানো, আঞ্চলিক তথ্য অফিসে রাজশাহীর সকল সাংবাদিকের নাম, যোগাযোগ নম্বর ও ই-মেইলসহ একটি তালিকা সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরো ঘনিষ্ঠ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকেরা বলেন, রাজশাহী থেকে প্রকাশিত দৈনিকগুলো বিভিন্ন ধরনের সমস্যা মোকাবিলা করে টিকে আছে। বিজ্ঞাপন না পাওয়া, আর্থিক সংকট, কিছু কিছু দৈনিক চলচ্চিত্র ও প্রকাশনা অধিপ্তর (ডিএফপি) থেকে সময়মত প্রত্যয়ন না পাওয়া ইত্যাদি অন্যতম। একাধিক দৈনিক দীর্ঘদিন ধরে নিয়মিত প্রকাশিত হওয়া সত্ত্বেও ডিএফপি থেকে প্রত্যয়ন না পাওয়ায় সরকারি-বেসরকারি বিজ্ঞাপন থেকে বঞ্চিত হচ্ছে। তাঁরা এক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করেন।

রাজশাহীতে অবস্থিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন রাজশাহী থেকে প্রকাশিত দৈনিকগুলোতে প্রদানের জন্য তারা অনুরোধ জানান। সংবাদপত্র দেশের উন্নয়নের অংশীদার উল্লেখ করে এগুলোকে বাঁচিয়ে রাখতে সরকারের সুদৃষ্টি প্রয়োজন বলে তারা মতামত দেন।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র তথ্য অফিসার ফারুক আব্দুল মুনিম, দৈনিক বার্তা পত্রিকার সম্পাদক এসএমএ কাদের, দৈনিক সোনালী সংবাদের নির্বাহী সম্পাদক মাহমুদ জামাল কাদেরী, দৈনিক রাজশাহী আলোর সম্পাদক আজিবার রহমান, দৈনিক রাজবার্তা’র সম্পাদক বজলুর রহমান, দৈনিক আমাদের রাজশাহী’র সম্পাদক আফজাল হোসেন, দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক উপচারের সম্পাদক ড. আবু ইউসুফ সেলিম, দৈনিক সোনার দেশের বার্তা সম্পাদক দুলাল আব্দুল্লাহ্, দৈনিক উত্তরা প্রতিদিনের পত্রিকার চীফ রিপোর্টার শাহজাদা মিলন এবং দৈনিক সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার রাজু আহমেদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news