IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভা
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি ঘরের দাবি মর্জিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি ঘরের দাবি মর্জিনার

ধূমকেতু প্রতিবেদক, তানোর : মর্জিনা বেওয়া, বর্তমানে তার বয়স প্রায় ৬৮ বছর। তিনি তানোর উপজেলার মোহর গ্রামের মৃত সোনার সরকারের বিধবা স্ত্রী। মাত্র ৮বছর বয়সে লঞ্চে চড়ে তার এক সৎ চাচার সাথে রাজশাহী শহরে এসে হারিয়ে যান মর্জিনা। তিনি আজো জানেন না কে তার পিতা মাতা, কোথায় তার বাড়ি ও জন্ম।

ছোট বেলায় চাচা তাকে রাজশাহী শহরে এনে তৎকালীন কল্পনা সিনেমা হল এলাকার পাচানি মাঠ সংলগ্ন এতিমখানার বারান্দায় ছেডে চলে যান। সেই বারান্দায় একাকী বসে সারারাত কাটিয়ে দেন মর্জিনা। সকালে রাজশাহীর লক্ষীপুর এলাকার সুনামধন্য জৈনক এমাজ উদ্দিন নামের এক ঠিকাদার তাকে বাড়িতে নিয়ে যান।

ভাগ্য দোষে অল্প কিছুদিনের মধ্যেই বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে মর্জিনা গিয়ে উঠেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার চাচাতো ভাই বাণী মিয়ার বাড়িতে। সেখানেই দীর্ঘদিন থাকা অবস্থায় যৌবনে মর্জিনাকে কামারুজ্জামান হেনার আত্মীয় এরাজ সরকার ও তার স্ত্রী তানোরে নিয়ে আসেন এবং মোহর গ্রামের সোনার সরকারের সাথে বিয়ে দেন।

দরিদ্র স্বামীর সংসারে মর্জিনা এক পুত্র সন্তানের জন্ম দেন এবং দেশ স্বাধীন হওয়ার মাত্র ৪বছরের মাথায় বিধবা হন মর্জিনা। প্রায় ৪০ বছর ধরে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করা মর্জিনার সরকারী খাস জমির উপর একটি টিনশেডের কুড়ে ঘর ছাড়া কিছুই নেই।

গ্রামে অন্যের বাড়িতে কাজ করে একমাত্র ছেলেকে বড় করে বিয়ে দেয়ার পর ছেলে আলাদা থাকেন। ফলে, আজো অন্যের বাড়িতেই কাজ করে জীবিকা নির্বাহ করছেন মর্জিনা। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে বয়সের ভারে এখন আর অন্যের বাড়িতে তেমন কাজ কর্ম করতে না পারায়, কুড়ে ঘরে মানবেতর জীবন যাপন করছেন মর্জিনা বেওয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া একটি বাড়ি বা ঘর দাবি করে মর্জিনা বেওয়া বলেন, আমার পিতা-মাতা কে? আমি তা জানিনা, কোথাই আমার বাড়ি? তাও জানিনা। আমি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি ঘরের দাবি জানাচ্ছি এবং যেন জীবনের শেষ দিনগুলো সেই ঘরেই কাটাতে পারি।

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের বাড়িতে দীর্ঘদিন থাকার সুবাদে মনে প্রাণে বঙ্গবন্ধু ও শহীদ এএইচএম কামারুজ্জামানের আর্দশ বুকে ধারণ করে আজো নিজেকে একজন আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন মর্জিনা। তিনি বলেন, কৈশরসহ যৌবনে বিভিন্ন সভা সমাবেশ ও মিটিং মিছিলেও অংশ নিয়েছিলাম।

ফলে, মনে প্রাণে আজো আওয়ামী লীগের আদর্শকে বুকে ধারণ করে বিভিন্ন লড়াই সংগ্রামসহ বিভিন্ন সভা সমাবেশে গেলেও বর্তমানের নেতাকর্মিরা তাকে তেমন কোন গুরুত্ব দেননা। তবে, এলাকার সবাই তাকে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মি হিসেবে জানেন এবং চেনেন। দারিদ্রতা মর্জিনাকে তার আদর্শ থেকে সরাতে পারেনি।

পিতৃপরিচয়হীন ভাবে জীবনের পদে পদে নানা চুড়াই উৎড়াই পেরিয়ে পাওয়া কুড়ে ঘরে দীর্ঘদিন ধরে শীত বৃষ্টিতে ভীজে জীবন যুদ্ধ টিকে থাকা বিধবা মর্জিনার স্বপ্ন নিজের নামের জমিতে একটি পাঁকা ঘরে বাকি জীবনটা কাটিয়ে দেয়ার।

এব্যাপারে তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31