IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় মোটরসাইকেলের বেপয়ারা গতিতে প্রাণ গেল ব্যবসায়ীর

বাগমারায় মোটরসাইকেলের বেপয়ারা গতিতে প্রাণ গেল ব্যবসায়ীর

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বেপয়ারা গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকারে প্রাণ গেল বরকতউল্ল্যাহ (৬৫) নামে এক হোটেল ব্যবসায়ী। সোমবার (৩ জুলাই) বিকেলে উপজেলার মচমইল-মাদারীগঞ্জ সড়কে প্রেমতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের আরোহীসহ দুই জন গুরুত্বর আহত হয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মোহনপুর উপজেলার হলুদাগাছির গ্রামের আহসান আলীর ছেলে সাগর (২০) ও তার বন্ধু একই এলাকার বাকশিমল গ্রামের শুকুর আলীর ছেলে আমিনুল ইসলাম (১৮) সহ তিনটি মোটরসাইকেলে কয়েকজন কেশরহাট হয়ে মোহনগঞ্জ সড়কের মাঝখানে দুবিলার বিলের আনন্দ স্পটে ঘুরতে বের হয়। এ সময় তাদের মোটরবাইকের গতি সর্বোচ্চসহ তারা বাউলি খেলছিল। দুবিলার পথে প্রেমতলী নামক স্থানে মচমইল বাজারের বেলতলার হোটেল ব্যবসায়ী বরকত উল্লাহ বাজারে যেতে ভ্যানগাড়ীর জন্য অপেক্ষা করছিল। দোল দেয়া ওই মোটরসাইকেলটি সজুরে তাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে বরকত উল্লাহ মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এছাড়া মোটরসাইকেলের আরোহী সাগর ও আমিনুল ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে। সঙ্গে থাকা তাদের আরো দুইটি মোটর সাইকেল ঘটনা দেখে পালিয়ে যায়। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থল হতে নিহতের লাশ উদ্ধারসহ মোটরসাইকেলটি জব্দ করে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। থানায় মোটর যান আইনে একটি মামলা হবে। এছাড়া নিহতের ঘটনায় কোন বাদি না হওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news