IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> অটো ও চার্জার রিক্সাসমূহ শৃঙ্খলা আনয়নে নীতিমালা বাস্তবায়নে সভা

অটো ও চার্জার রিক্সাসমূহ শৃঙ্খলা আনয়নে নীতিমালা বাস্তবায়নে সভা

ধূমকেতু প্রতিবেদক : মহানগরীতে যানজট নিরসনে চলমান অটোরিক্সা/চার্জার রিক্সাসমূহ শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত নীতিমালা বাস্তবায়নে অগ্রগতি ও পর্যালোচনা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় সভাপতির বক্তব্যে সরিফুল ইসলাম বাবু বলেন, মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী পরিস্কার-পরিচ্ছন্ন,শান্তির ও বাসযোগ্য শহরে পরিণত হয়েছে। মহানগরীর যানজট নিরসনে মেয়র মহোদয়ের নির্দেশে চঅটোরিক্সা/চার্জার রিক্সাসমূহ শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নীতিমালা প্রণয়ন করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে নীতিমালা অনুযায়ী দুই শিফটে দুই রঙের অটোরিক্সা চলাচল শুরু হয়েছে। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে অটোরিক্সা ও চার্জার রিক্সার মালিক, চালকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

সভায় জানানো হয়, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অটোরিক্সা, চার্জার রিক্সা ও চালক লাইসেন্স নবায়ন করা হবে। নিবন্ধনবিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এজন্য অটোরিক্সা, চার্জার রিক্সা ও চালকদের লাইসেন্স সাথে রেখে প্রদর্শন করার অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অটোরিক্সা, চার্জার রিক্সা ও চালক লাইসেন্স নবায়ন অনুরোধ জানানো হচ্ছে। উক্ত সময়ের পর নবায়নবিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সাকে জব্দ করা হবে। এছাড়া অটোরিক্সার চাকা দিয়ে চার্জার অটোরিক্সা তৈরি অথবা ১৪ সেন্টিমিটারের ঊর্ধ্বে চাকা ব্যবহার থেকে কারখানা মালিকদের বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় কারাখানা মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, আরএমপির টিআই আনোয়ারুল হক, সহকারী প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা কাজী আনোয়ারা দিল, পরিদর্শক (যানবাহন) সাইদুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক রিমন শেখ, সহ-সাধারণ সম্পাদক মোঃ মানজু, রাজশাহী মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শান্ত, সহ-সভাপতি কামরুজ্জামান আজম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31