ধূমকেতু প্রতিবেদক : উইমেন্স অনারের আয়োজনে রোকেয়া দিবস পালিত হয়। বুধবার বেলা ১১ টার দিকে হেপ্টা হেলথ্ কেয়ারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উিইমেন্স অনারের সভাপতি সোহেলা আখতার।
সভায় উইমেন্স অনারের সাধারণ সম্পাদিকা সাইমা খাতুন বিথীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপাধ্যক্ষ কামরুজ্জামান। তিনি বলেন, সমাজের উন্নয়নে মেয়েদের ভূমিকা ও অংশগ্রহণ অনস্বীকার্য। বেগম রোকেয়া সেই আদর্শেই দীক্ষিত করতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মেয়েদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ। কিন্তু নিজেদের এগিয়ে আসাটাই সর্বপ্রথম। এক্ষেত্রে উচ্চশিক্ষায় শিক্ষিত মেয়েদের ভূমিকা আরো কার্যকর ও অধিক হতে পারে।
উল্লেখ্য, উইমেন্স অনার স্নাতক উত্তীর্ণ মেয়েদের স্বেচ্ছাসেবী সংগঠন।


