ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : ‘কমলা রঙের বিশ্ব নারী, বাধার পথ দেবেই পাড়ি’ স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয় দিবস-২০২০ ইং উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় পুঠিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ’র সভাপতিত্বে পরিষদ মিলণায়তনে সভায় বক্তব্য রাখেন, মহিল-ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়াসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় পল্লী সমাজের সদস্য ও বিভিন্ন শ্রেণীর নির্বাচিত জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।


