ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১১৫ গ্রাম হেরোইনসহ মজিবর রহমান (৪৫) মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। মঙ্গলবার সন্ধ্যায় গোদাগাড়ী থানাধীন প্রেমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মজিবর রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রেলগেট সহড়াগাছী এলাকার মৃত ইসরাইলের ছেলে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী এলাকায় অভিযান চালিয়ে ১১৫ গ্রাম হেরোইনসহ মজিবর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০১ টি মোবাইল ফোন, ০১ টি সীমকার্ড ও নগদ ৭০০০/- (সাত হাজার) টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


