IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিজয় দিবস পালিত

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিজয় দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এনবিআইইউ) স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে রাজশাহী নগরীর বিনোদপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান নারীনেত্রী ও সুসাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন, যাঁদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশ পেয়েছি তাঁদের অবদান কোনদিন মুছে ফেলা যাবে না। মুক্তিযুদ্ধের সময় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন সবাইকে মূল্যায়ণ করতে হবে। মহান বিজয় দিবসে তিনি সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

সভাপতি উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বলেন, বিজয় আমাদের গর্ব, বিজয় আমাদের অহংকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, আশা-আকাঙ্খা বঙ্গবন্ধু কন্যা লালন করেন। ফলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সকল সূচকে বাংলাদেশ এখন অনেক এগিয়ে। নতুন প্রজন্ম বিজয়ের ও স্বাধীনতার চেতনায় এগিয়ে যাবে এবং দেশকে সমৃদ্ধ করবে এমনই প্রত্যাশা করেন তিনি।

বিশেষ অতিথির রাখেন চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর ড. দুলাল চন্দ্র বিশ্বাস।

ছাত্রকল্যাণ উপদেষ্ঠা হাসান ঈমাম সুইট এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রক্টর, সহকারি প্রক্টরসহ বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক- কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিজয় র‌্যালি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করা হয়। সেখানে শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31