IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> নর্থ বেঙ্গল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির নিরাপত্তা প্রহরীর মৃত্যুতে দোয়া

নর্থ বেঙ্গল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির নিরাপত্তা প্রহরীর মৃত্যুতে দোয়া

ধূমকেতু প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির নিরাপত্তা প্রহরী জাকির হোসেন সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে…..রাজেউন) মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মঙ্গলবার বেলা ১১টায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক এবং সভাপতি হিসেবে উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক ভার্চ্যুয়াল পদ্ধতিতে অংশগ্রহণ করেন। তাঁরা বলেন- জাকির হোসেন দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে তাঁর কর্তব্য পালন করতেন। তিনি একজন দক্ষ ও সৎ কর্মচারী ছিলেন। জাকির হোসেন কর্মের গুণে চিরদিন আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই শোকসভা থেকে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

শোকসভায় জাকির হোসেনের স্মৃতিচারণ করে আরও বক্তব্য রাখেন, ইউনিভার্সিটির চিফ কোঅর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী, প্রক্টর ড. আজিবার রহমান, কর্মচারী জুয়েল ইসলাম প্রমুখ। ইউনিভার্সিটির সহকারী প্রক্টর আবদুল কুদ্দুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রক্টর ড. আজিবার রহমান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। দোয়া অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম এই দিন বন্ধ ঘোষণা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31