ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাহী সদস্য পদে শরিফুল ইসলাম তোতা বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
শনিবার বিকালে এক অভিনন্দন বার্তায় তোতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খানসহ সকল সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, শরিফুল ইসলাম তোতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার প্রচার সম্পাদক এছাড়াও রাজশাহীর সাংবাদিক জগতে একজন স্বজ্জন, জনপ্রিয় ব্যক্তি। আমরা বিপুল ভোটে নির্বাচিত শরিফুল ইসলাম তোতার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করি। তিনি যেন সকল সাংবাদিকদের কল্যাণে কাজ করে যেতে পারেন।


