IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> অটো রিক্সা, চার্জার রিক্সা ও চালক লাইসেন্স নবায়নের সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি

অটো রিক্সা, চার্জার রিক্সা ও চালক লাইসেন্স নবায়নের সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটোরিক্সা, চার্জার রিক্সা ও চালক লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। রাসিকের অটোরিক্সা ও চার্জার রিক্সা নীতিমালা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় জানানো হয়, আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত সকল প্রকার অটোরিক্সা ও চার্জার রিক্সার নবায়নের সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়। চালকের নতুন ফি ৫০০ টাকার পরিবর্তে কমিয়ে ৩০০ টাকা নির্ধারণ করা হয়। চালকের নবায়ন ফি ৩০০ টাকার পরিবর্তে কমিয়ে ২০০ টাকা ফি নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। নিবন্ধনবিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এজন্য অটোরিক্সা, চার্জার রিক্সা ও চালকদের লাইসেন্স সাথে রেখে প্রদর্শন করতে হবে। নীতিমালা অনুযায়ী সকাল-বিকাল দুই রং এর নিয়ম মেনে গাড়ী চালাতে হবে। এছাড়া অবৈধ এবং রেজিস্ট্রেশনবিহীন কোন অটোরিক্সা/চার্জার রিক্সা গ্যারেজসমূহে চার্জ না দেওয়ার জন্য গ্যারেজ মালিকদের অনুরোধ জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, আরএমপির টি আই-১ মোফাক্কারুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যানবাহন) কাজী আনোয়ারাদিল, সহকারী প্রোগ্রামার সহকারী হোসনে আরা, সহকারী প্রোগ্রামার হেলালুজ্জামান সরকার, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক রিমন শেখ, মহানগর ইজিবাইক সমিতির সদস্য শাকিল, আজিজুল ইসলাম, জাতীয় রিক্সা ভ্যান রাজশাহী মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের কার্যকরী সভাপতি কামরুজ্জামান আযম, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শান্ত, সহ-সভাপতি সুমন হোসেন, পরিদর্শক সাইদুল ইসলাম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31