ধূমকেতু প্রতিবেদক : র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল মোত্তাকিম এসপিপি, পিএসসি, জি বলেন, জঙ্গি দমনে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। রাজশাহীতে জঙ্গিদের যে প্রভাব ছিল সেটা নষ্ট করতে আমরা সক্ষম হয়েছি।
শনিবার বেলা ১১ টার দিকে রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ০১ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত ‘র্যাব সেবা সপ্তাহ’র অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাজশাহীতে এখন পর্যন্ত মাদক ও অস্ত্র চোরাচালানের প্রভাব রয়েছে। মাদক মুক্ত সমাজ গড়তে এবং অস্ত্রের চোরাচালান বন্ধ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বলেও জানান র্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল মোত্তাকিম।
র্যাব সেবা সপ্তাহের দ্বিতীয় দিনে রাজশাহী নগরীর বায়া শিশু সদন ও এলাকার সুবিধাবঞ্ছিত ৫০০ শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় র্যাব-৫ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও এতিমখানার কর্তকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


