ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তক্তপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের বেজ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় তক্তপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করা হচ্ছে। ৫৮ লক্ষাধিক টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন উপজেলা এলজিইডি।
রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের নতুন ভবনের বেজ ঢালাই কাজের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মনিরা খাতুন, সহকারী শিক্ষা অফিসার মাহমুদা সিদ্দিকা, উপ-সহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, কার্যসহকারী বলরাম বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমিন, তক্তপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কেল আলী, ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ মাস্টার, ঠিকাদার এমদাদুল হক, আলহাজ্ব মোজাম্মেল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়টির নির্মান কাজ শেষ হলে সুন্দর ভাবে লেখাপড়া করতে পারবে শিক্ষার্থীরা। বেজ ঢালাই শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


