ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা, অগ্রসেনানী, আজীবন সংগ্রামী নারী আন্দোলনের অগ্রদূত, যোগ্য ও দক্ষ, সকল প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সক্রিয় সংগঠক নারী নেত্রী সংগঠনের নিবেদিত প্রাণ আয়শা খানমের প্রয়ানে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটিসহ সকল জেলা ও সাংগঠনিক শাখার মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে নগরীর ভুবন মোহন পার্ক শহীদ মিনারে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় ১ মিনিট নিরবতা পালন করেন নেতৃবৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেণী, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায় ও সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।


