ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহী দুর্গাপুরে প্রেমিকের সাথে বিয়ে না দেওয়ায় বিয়ের ৫ মাস পরে বাবা-মায়ের উপরে অভিমান করে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্রী। ওই কলেজ ছাত্রীর নাম প্রিয়া আক্তার (১৭)।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাজুখলসী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আনা মিয়ার কন্যা।
স্থানীয়রা জানান, গত ৫ মাস আগে প্রতিবেশী এক ছেলের সাথে বিয়ে হয় প্রিয়া আক্তারের। কিন্তু এই বিয়েতে মত ছিলোনা প্রিয়ার। তার পছন্দেও এক ছেলের সাথে প্রেমর সম্পর্ক চলছিলো । বিষয়টি বুঝতে পেরে প্রিয়ার বাবা-মা তড়িঘড়ি করে প্রিয়ার ইচ্ছার বিরুদ্ধে জোরকরে বিয়ে দেন। কিন্তু জোর করে বিয়ে দিয়ে দিলেও স্বামীকে পছন্দ না হওয়ায় বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকতো প্রিয়া। এই সুযোগে প্রিয়ার স্বামীও স্ত্রীর সাথে শ্বশুর বাড়িতেই থাকতো। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো প্রিয়ার। শুক্রবার দুপুরেও ঝগড়া লাগে মায়ের সাথে। সন্ধ্যায় বাবার বাড়ির দোতালায় সিলিং ফ্যানের সাথে নিজ শয়ন কক্ষে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে প্রিয়া। বাড়ির লোকজন প্রিয়ার কোন সাড়াশব্দ না পেয়ে তার শয়ন কক্ষের জানালায় উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় পরিবারের সদস্যরা রশি কেটে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। পরে আমি নিজেই গ্রামবাসির দাবিদে ঘটনাস্থলে গিয়ে আমার উদ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


