IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> টপ নিউজ >> নাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘা

নাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘা

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : ত্রয়োদশ সংসদ নির্বাচনের আর মাত্র ১দিন পরেই কাংখিত ভোট। তাই তো নাওয়া খাওয়া ভুলে গিয়ে নির্বাচনী এলাকায় প্রার্থীদের শেষ সময়ে চলছে প্রচার-প্রচারনা আর গনমিছিল। প্রার্থী ছাড়াও বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন নেতা কর্মীসহ সমর্থরা। দিচ্ছেন নানান ধরণের উন্নয়নের প্রতিশ্রুতিসহ দল ক্ষতা গেলে ভোটারদের পাশে থাকার অঙ্গিকার।

এবারের নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ৪ টি দলের ৪জন প্রার্থী প্রতিদ্বন্দীতায় নাম লেখালেও মুলত লড়াই হবে বিাএনপির প্রার্থী আবু সাইদ চাঁদের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুলে হকের মধ্য্।ে প্রতীক বরাদ্ধে পর থেকে নির্বাচনী মাঠে প্রত্যন্ত এলাকায় সাড়া জাগিয়েছে রাজশাহীসহ সারাদেশে ফ্যাসিস্ট সরকারের সময় নির্যাতনের শিকার বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ। সেদিক থেকে অনেকটা এগিয়ে রয়েছেন আবু সাইদ চাঁদ। তবে পাল্লায় দিয়ে প্রচারনার মাঠে রয়েছেন জামায়াতের প্রার্থী নাজমুল হকও। প্রচারনার শেষ সময়ে শতশত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন চাঁদ। চাদের ভোট প্রার্থনায় মুখোড়িত হয়ে উঠেছে চারঘাট-বাঘায় প্রত্যন্ত এলাকা।

নারী-পুরুষ ভোটাররা বলছেন চাঁদ জীবনেগর্ভধারীনি মা ও একমাত্র সহধর্মীনিকে হারিয়ে চাঁদ আজ নিশ্ব। জীবনে সব কিছু হারিয়ে শেষ জীবনে ভোটারদের কাছে একজন সাদা মাটা মনের মানুষ হচ্ছেন বিএনপির প্রার্থী চাঁদ। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের যে পরিমান নির্যাতন চাঁদ সহ্য করেছেন চারঘাট-বাঘার মানুষের জন্য। তা অন্য কেউ করেনি। এবারের নির্বাচনে চাঁদকে এক টা করে ভোট দিয়ে চারঘাট-বাঘার মানুষ তার সঙ্গে থাকতে চাই।

অন্য দিকে পরিবর্তনের অঙ্গিকার তুলে ধরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক। নারী-পুরুষ ভোটাররা বলছেন জামায়াত চাই পরিবর্তন। নৌকা, ধানের শীষ ও লাঙ্গল তো দেখলেন। এবারের নির্বাচনে পরিবর্তনের জন্য একটিবার দাড়িপাল্লায় ভোট চাই। তবে ভোটারদের দাবি এবারের নির্বাচনে যিনি হবেন সাদা মনের মানুষ, যিনি হবেন সত্যিকারের চারঘাট-বাঘার মানুষের দিন বদলের সৈনিক, ািকে ভোটাররা সব সময় আগেও পেয়েছে, ভবিষ্যতেও কাছে পাবে। তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে। সেই দিক থেকে আবু সাইদ চাঁদ রয়েছেন চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক বলে দাবি করছেন বিএনপির নেতাকর্মরা। অন্য দিকে পরিবর্তনের জন্য ন্যায়ের পক্ষে, সন্ত্রাস চাদাবাজ বন্ধে জামায়াতের পক্ষেই ১২ তারিখ ভোটাররা তাদের রায় দেবেন বলে দাবি জামায়াতের ওনেতাকর্মীদের।

এ দিকে চারঘাট-বাঘার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিএনপি প্রার্থীর পক্ষে আলাদা আলাদা ভাবে বিভিন্ন নেতার নেতৃত্বে প্রতিদিন চলছে প্রচার-প্রচারনা। শতশত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিশাল গনমিছিল করেছেন বিএনপির প্রার্থী চাঁদের প্রধান এজেন্ট চারঘাট পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল। মিছিলে নারী-পুরুষ ছাড়াও সর্বস্তরের মানুষের ঢল দেখে চারঘাট বাজারসহ সর্বস্তরের এখন ধানের শীষের জোয়ার উঠেছে বলে মনে করেন সাবেক মেয়র বিকুল। তিনি বলেন, চাঁদ একজন পরীক্ষিত সাদা মনের মানুষ। চারঘাট-বাঘার মাটি ও মানুষের নেতা চাদঁ। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে সর্বস্তরের মানুষ ব্যালটের মাধ্যমে প্রমান করে দেবে চাঁদ খেটে খাওয়া মানুষের হৃদয়ে স্পন্দন।

চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news