IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> মতিহার থানা এলাকার শীতার্তদের মাঝে আ.লীগের শীতবস্ত্র বিতরণ

মতিহার থানা এলাকার শীতার্তদের মাঝে আ.লীগের শীতবস্ত্র বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহযোগিতায় মতিহার থানা আওয়ামী লীগের আয়োজনে মতিহার থানার অন্তর্গত সাংগঠনিক ৯টি ওয়ার্ডের শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উল্লেখ্য, মতিহার থানার অন্তর্গত সাংগঠনিক ৯টি ওয়ার্ডের ১৮০০ শীতার্ত মানুষের প্রত্যেককে একটি করে কম্বল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাকালে গরীব, নিম্নআয়ের এবং কর্মহীন মানুষকে দফায় দফায় খাদ্য সহায়তা, অর্থ সহায়তাসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছি। সরকারি সহযোগিতা ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে মানুষকে দফায় দফায় সহযোগিতা করা হয়েছে। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। একটা কম্বল হয়তো খুব একটা শীত নিবারন করতে পারবে না, তবে প্রধানমন্ত্রী যে আপনাদের আছে আছেন, সরকারের স্বদিচ্ছা আছে, সেটি অনেক বড় বিষয়। এভাবে সব সময় আওয়ামী লীগ আপনাদের পাশে থাকবে।

মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

তিনি বলেন, একজন ১৭ বছর ধরে রাজশাহীতে মেয়র ছিলেন, কিন্তু তেমন উন্নয়ন করেননি। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে মেয়র থেকে রাজশাহীর দৃশ্যমান উন্নয়ন করেছেন লিটন ভাই। দ্বিতীয় মেয়াদেও ব্যাপক দৃশ্যশান উন্নয়ন করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে রাজশাহীতে করোনাকালে খাদ্য, অর্থ সহ বিভিন্নভাবে মানুষকে সহায়তা করা হয়েছে। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীতার্তদের জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন।

মতিহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, কার্যনির্বাহী সদস্য আলেমুল হাসান সজল, আশীষ তুরু দে সরকার অর্পণ প্রমুখ। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ৯টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31