IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়েরমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যুরুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনারবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভামহাদেবপুরে শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটল শিক্ষার্থীরশ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কাসিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিককুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষন
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় বিক্রি করা জমি দখলের চেষ্টায় হামলা-মামলা

বাঘায় বিক্রি করা জমি দখলের চেষ্টায় হামলা-মামলা

বাঘায় বিক্রি করা জমি দখলের চেষ্টায় হামলা-মামলা

বাঘায় বিক্রি করা জমি দখলের চেষ্টায় হামলা-মামলা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ৭০ বছর ধরে বসবাস করা জমির হঠাৎ মালিকানা দাবি করে বাড়ি-ঘরে হামলা চালিয়ে দখলের চেষ্টা এবং মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ করেছেন ভুক্তভুগি শরিফুল ইসলাম সহ তার পরিবার।

শনিবার (১১ এপ্রিল) উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামের সেই বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়েছে।

লিখিত বক্তব্য পাঠকালে শরিফুল ইসলাম বলেন, বিক্রেতার কতিপয় ওয়ারিশরা অহেতুক আমার পরিবারের সাথে বিরোধে জড়ায়ে হামলা-মামলা দায়েরসহ সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমকে মিথ্যা তথ্য সরবরাহ করে হেও পতিপন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব পুরুষের ক্রয়কৃত জমির প্রাপ্যতা ও ন্যায় বিচার দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে বলেন,বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর মৌজায় গ্রামের জহির উদ্দীনের কাছ থেকে ৪৬ শতাংশ জমি দলিল মূলে ক্রয় করেন তারা দাদা মনির মন্ডল। তার মৃত্যুর পর সেই জমি ওয়ারিশসুত্রে প্রাপ্ত হয়ে পাঁকা ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন মনির মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য শামসুল হক। শামসুল হকের মৃত্যুর পর তার দুই ছেলে ও দুই মেয়ে এবং স্ত্রী বসবাস করছেন।

শামসুল হকের ছেলে শরিফুল ইসলাম জানান, চাকরির সুবাদে তিনিসহ তার অপর ভাই বোন অধিকাংশ সময়ে বাইরে থাকেন।

গত ১৬-১২-২০২৫ ইং তারিখে তাদের বাড়িতে না থাকার সুযোগে মিনারা বেগম, চুমকি, মেমজান বেগম, নেহেরা বেগম, শফিকুল ইসলাম শফি, আলম, মশিকুল, পলাশ, নেক আলম, সরভানু, রেহেনা, শাপলা, ইমরান আলী সংঘবদ্ধভাবে বাড়িতে অনধিকার প্রবেশ করে ঘরের তালা ভেঙ্গে বাড়িতে অবস্থান করে মালামাল হাতিয়া নেই। পরবর্তী সময়ে আইনের সহায়তায় ঘর বাড়িতে উঠে পূর্বের ন্যায় বসবাস করেন।

গত ২৭ মার্চ ২০২৬ ইং পূর্বের জের ধরে অসৎ উদ্দেশ্যে মিনারা বেগম, রেহেনা বেগম, সরবানু ও শফিকুল ইসলাম আবারো বাড়িতে প্রবেশ করে অবৈধভাবে দখল নেওয়ার চেষ্টা করে। এসময় আমি ও আমার পরিবার সহ প্রতিবেশী লোকজন তাদের প্রতিরোধ করি। সংবাদ সম্মেলনে মরহুম শামসুল হকের ছেলে শরিফুল ইসলাম সহ তার মা ও দুই বোন উপস্থিত ছিলেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

স্থানীয় সমাজপতি বাবুল ইসলাম ও শিক্ষক শাহ আলম খোকন সহ গ্রামের আরো কয়েকজন জানান, ওয়ারিশ সূত্রে শামসুল ইসলাম এই জমি ভোগ করেছেন| এখন তার ছেরে মেয়েরা ভোগ করছেন| হঠাৎ করেই বিক্রিতা জহির উদ্দীনের কিছু ওয়ারিশ অযৌতিক দাবি করছেন। অযৌতিক দাবি নিযে ঘর বাড়িতে হামলায় বাঁধা দেওয়ায় তাদেরকেও মামলায় জড়ানো হয়েছে।

তারা বলেছেন, শামসুল হকের বাবা মনির মন্ডল জমি ক্রয়ের পর তাৎক্ষনিক খারিজ করেন নাই। এসব বিষয় নিয়ে আদালতে মামলা চলছে। তবে জমি কেনার মধ্যে কোন ভেজাল নেই। বিক্রতার ওয়ারিশদের দাবি যৌতিক নয়।

এসব বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031