IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> নির্ধারিত স্থানেই হবে হড়গ্রাম কাঁচাবাজার

নির্ধারিত স্থানেই হবে হড়গ্রাম কাঁচাবাজার

ধূমকেতু প্রতিবেদক : নির্ধারিত স্থানেই রাজশাহী মহানগরীর হড়গ্রাম কাঁচা বাজার নির্মাণ করার ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার সন্ধ্যায় হড়গ্রাম কাঁচাবাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভায় রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী ও জনগণের দাবির পরিপ্রেক্ষিতে তাদের সকলের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে এই ঘোষণা দেন মেয়র।

অনুষ্ঠানে সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, স্থায়ী হড়গ্রাম কাঁচা বাজার নির্মাণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। যেহেতু মহানগরীর সকল বাজার রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত করে, তাই হড়গ্রাম কাঁচা বাজার নির্মাণ করাও সিটি কর্পোরেশন দায়িত্ব। বিগত সময়ে অনেকে এই কাঁচা বাজার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কেউ বাস্তবায়ন করেননি। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র খায়রুজ্জামান লিটন মহানগরীর ব্যাপক উন্নয়ন করছেন। আমরা মেয়র মহোদয়ের কাছে নির্ধারিত স্থানে হড়গ্রাম কাঁচা বাজার নির্মাণের দাবি জানাচ্ছি। আশা করি মেয়র মহোদয় আজকেই এ ব্যাপারে ঘোষণা দিবেন, আমাদের বিমুখ করবেন না।

এসময় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ স্থানীয় মানুষদের দাবির সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। অনতিবিলম্বে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্ধারিত স্থানে হড়গ্রাম কাঁচা বাজার নির্মাণ করা হবে।

ঘোষণার পর রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও সাংসদ ফজলে হোসেন বাদশা একে অপরকে মিষ্টি খাওয়ান। এরপর ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, হড়গ্রাম কাঁচাবাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেুহুল আমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, সংরক্ষিত আসন-২ এর কাউন্সিলর আয়েশা খাতুন, সাবেক ছাত্র ও যুব নেতা এ্যাডভোকেট আবু রায়হান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানজিল হোসেন দুলাল, হড়গ্রাম কাঁচাবাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম খোকন, হড়গ্রাম নিউ মার্কেটের সভাপতি ফিরোজ আক্তার লালন, সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনসহ ব্যবসায়ীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31