ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে। বুধবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে জানান, গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০৩ জন, দূর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০৪ জন ও চারঘাট থানা ০৩ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০৭ জনকে মাদকদ্রব্যসহ ও ০৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, দুর্গাপুর থানা পুলিশ আসামি মাছুম মিয়া (৩২) ও স্বপন শাহ (২৫) দ্বয়কে ৬০ পিচ ইয়াবাসহ, পুঠিয়া থানা পুলিশ আসামি সোহাগ আলী (২৭), সোহেল রানা(৪০) ও মাসুদুর রহমান ওরফে মাসুদ রানা (৩৫) গণকে ১০ পিচ ইয়াবাসহ এবং চারঘাট থানা পুলিশ আসামি মোক্তার হোসেন ওরফে মুক্তা (৩২) ও সাব্বির হোসেন (২৯) দেরকে ০৫ বোতল ফেন্সিডিল ও ২০ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


