IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> বাঘায় ডিসির মতবিনিময় সভায় সুদখোরদের নিপিড়ন নিয়ে আলোচনা

বাঘায় ডিসির মতবিনিময় সভায় সুদখোরদের নিপিড়ন নিয়ে আলোচনা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : যার যখন ইচ্ছে কয়েক জনকে সঙ্গে নিয়ে খুলে বসছেন সমিতি। নাম মাত্র এসব সমিতি খুলে সুদের বিনিময়ে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী-সহ অনেককেই ঋণ দিচ্ছে তারা। বিনিময়ে নেয়া হচ্ছে ফাঁকা ষ্ট্যাম্প ও চেক। অনেক প্রভাবশালী ব্যক্তিও টাকার প্রাচুর্য থাকায় একই কাজ করছেন। এতে প্রতিনিয়ত চড়া সুদের ফাঁদে পড়ে বিপদগামী হচ্ছেন সুবিধা নিতে আসা অসহায় মানুষ। সম্প্রতি বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সাথে এক মতবিনিময় সভায় বিষয়টি আলোচনায় উঠে আসে।

ঐ আলোচনায় একজন গণমাধ্যম কর্মী ও একজন শিক্ষক বলেন, বর্তমানে বাঘায় বেপরোয়া হয়ে উঠেছে সুদের ব্যবসা। বিনা লোকসানে এই ব্যবসা করে রাতা-রাতি কোটিপতি বনে যেতে মরিয়া হয়ে উঠেছেন কিছু অসাধু প্রকৃতির মানুষ। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই নিজের খেয়াল খুশি মতো উচ্চ মাত্রার লাভে সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। শুধু তাই নয়, সুদ গ্রহিতার কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর ও ফাঁকা চেক নিয়ে জিম্মি করছে তাদের। অনেক ক্ষেত্রে আসল ও কিছু সুদের টাকা পরিশোধ করলেও চক্রবৃদ্ধি সুদ দিতে না পারায় ঐ দুই কাগজের বলে আইনের মারপ্যাচে জেলে যেতে হচ্ছে অসহায় সুদ গ্রহিতাদের।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে পাওয়া গেছে সুদ ব্যবসায়ীদের নানা তথ্য। বাউসা মাঝপাড়া গ্রামে রয়েছে “মাঝপাড়া উন্নয়ন সংস্থা”,আড়ানীতে রয়েছে “বন্ধন সমবায় সমিতি”, মনিগ্রামে রয়েছে “সঞ্চয় সমবায় সমিতি’’, “আরিপপুরে রয়েছে “আরিপপুর গ্রাম উন্নয়ন সংস্থা’’। এ রকম নাম কাওয়াস্তে আরো অনেক সমিতি লক্ষ করা গেছে উপজেলার বিভিন্ন এলাকায়।

বিশেষ করে উপজেলার বাউসা, পীরগাছা, আড়ানী ,মীরগঞ্জ, বাজুবাঘা, সরের হাট,আরিপপুর ও মনিগ্রাম সহ উপজেলার প্রায় সব গ্রামেই চলছে সুদের ভয়াবহ আগ্রাসন। দৈনিক, সপ্তাহিক ও মাসিক হারে চলছে জমজমাট এ ব্যবসা। এ সব সুদ খোরদের বাড়িতে রয়েছে গ্রাহকদের স্বাক্ষর করা শত-শত ফাঁকা চেক ও ফাঁকা ষ্ট্যাম্প। এদের অত্যাচারে অনেকেই বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আবার অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। এরমধ্যে চন্ডিপুরের সাজেদুল, তেপুখুরিয়ার আবুসাইদ,আমোদপুরের লালন, আড়ানীর সুমন ও সরেরহাট কলেজের প্রভাষক আব্দুস সালাম অন্যতম।

বাঘার আমোদপুর গ্রামের স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, সাধারণ মানুষ ব্যাংক লোন নিতে গেলে তাদেরকে জমির কাগজ জমা দিতে হয়। এ দিক থেকে গ্রামের কোন প্রভাবশালী সুদ ব্যবসায়ী কিংবা সমিতি থেকে ঋণ নিতে জমির কাগজ জমা দিতে হয় না। তাই তারা এ সমস্ত সুদ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন। এদের মধ্যে বর্তমানে অনেকেই সুদের টাকা দিতে না পেরে বাড়ী-ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন।

এ নিয়ে সুদ ব্যবসায়ীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক বাঘার এক সুদ ব্যবসায়ী জানান, তারা দীর্ঘদিন ধরে ব্যাংক থেকে সিসি লোন নিয়ে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন। তাদের দাবি, মানুষ যতটা বলে-ঠিক ততটা নয়, ব্যাংক তাদের কাছে যে পরিমান সুদ নেয় তার চেয়ে সামান্য কিছু বেশি হারে তারা মানুষকে টাকা দিয়ে থাকেন।

এ প্রসঙ্গে বাঘা উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, সুদ গ্রহিতাদের নানামুখী নির্যাতন ও সুদ খোরদের এমন নিপিড়ন এর কথা লোকমুখে শোনা যায়। এ বিষয়ে সু-নিদৃষ্ট অভিযোগ না থাকায় দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়া সম্ভব হয় না। তবে যদি কেউ ফৌজদারি অপরাধ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে পারে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31