ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ফেন্সিডিলসহ সাইফুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রোববার রাত পৌনে ৬ টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাউথা এলাকায় অভিযান চালিয়ে ৪৫৫ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাউথা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাউথা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৪৫৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সাইফুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


